বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | "আমাকে নিয়ন্ত্রণ করছে কম্পিউটার", এই আজব দাবি শুনে কী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত! 

দেবস্মিতা | ১২ নভেম্বর ২০২৪ ০১ : ০৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: মেশিনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছে তাঁর মাথাকে। এমনই দাবি নিয়ে এক ব্যক্তি গেলেন কোর্টে। মামলা উঠতেই অবাক বিচারপতিরা। শেষপর্যন্ত আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। আবেদনটাই উদ্ভট বলে জানিয়ে দিলেন, বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর একটি বেঞ্চ। 

 

 

 

জানা গিয়েছে, যিনি দেশের সর্বোচ্চ আদালতে এই আবেদন জানিয়েছিলেন তিনি পেশায় একজন শিক্ষক। তাঁর দাবি ছিল, হিউম্যান ব্রেন রিডিং মেশিনারির সাহায্যে ফরেনসিক ল্যাবরেটরিতে ম্যানুপুলেট করা হচ্ছে তাঁর মাথাকে। এই ডিভাইস যেন দ্রুত নিষ্ক্রিয় করে দেওয়া হয়। 

 

 

 

প্রথম এই আবেদনটি ওঠে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে। সেখানে তিনি বলেন, সম্মতি ছাড়াই তাঁর উপর মেশিনটি ব্যবহার করা হচ্ছে। উল্টোদিকে সিএফএসএল এবং সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) একটি পাল্টা হলফনামা জমা দিয়ে জানায়, আবেদনকারীর উপর কখনই কোনও ফরেনসিক পরীক্ষা করা হয়নি। এই জন্য কোনও মেশিনও ব্যবহার করা হয়নি। গত দু'বছর আগে হাইকোর্ট ২০২২ সালের নভেম্বরে আবেদনটি খারিজ করে দেয়। হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয় এই অভিযোগের কোনও ভিত্তি নেই।

 

 

 

এরপর আবেদনকারী হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি বিশেষ পিটিশন দাখিল করেন। গত ২৭ সেপ্টেম্বর, ২০২৪ -এ, সুপ্রিম কোর্ট এই অদ্ভুত দাবি দেখে বিস্ময় প্রকাশ করে। কিন্তু আবেদনটি খারিজ করার পরিবর্তে, সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিসেস কমিটিকে (এসসিএলএসসি) নির্দেশ দেয় পুরো বিষয়টি খতিয়ে দেখতে। প্রয়োজনে মাতৃভাষায় যোগাযোগ করতে। 

 

 

 

এই কমিটি খতিয়ে দেখে জানিয়ে দেয়, এই ধরনের কোনও মেশিনের সঙ্গে ওই ব্যক্তির কোনও সম্পর্ক নেই। সবটাই তাঁর মনের ভুল। এরপরই চূড়ান্ত নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত। এই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট বলে, লোকটির দাবিটি অবাস্তব। লোকটি দাবি করছেন, এমন কিছু মেশিন ব্যবহার করা হচ্ছে যা তাঁর মস্তিষ্ক নিয়ন্ত্রণ করছে। এটার বাস্তবে কোনও ভিত্তি নেই। এরপর সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া