বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১২ নভেম্বর ২০২৪ ০০ : ৫৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ভোটের প্রচারে গিয়ে বিপত্তি। বিজেপির মঞ্চেই মাথায় হাত মিঠুন চক্রবর্তীর। নির্বাচনী প্রচারে গিয়ে খোয়ালেন ম্যানিব্যাগ। এখনও পর্যন্ত খোয়া যাওয়া মানিব্যাগ উদ্ধার হয়নি। বিজেপি নেতার এহেন বিপত্তিতে শোরগোল পড়েছে এলাকায়।
মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারে এসে ম্যানিব্যাগ খোয়ালেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ ধানবাদ জেলার নিরসার এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাড়খণ্ডে ধানবাদের নিরসায় বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচার গিয়েছিলেন মিঠুন চক্রবর্তী। প্রথমে খোশ মেজাজেই ছিলেন। কিছুক্ষণের মধ্যেই ঘটে বিপত্তি। অভিযোগ, প্রচারে এসেই মিঠুন চক্রবর্তীর ম্যানিব্যাগ খোয়া যায়। এই খবর চাউর হতেই বিজেপি নেতৃত্বরা মঞ্চ থেকেই মাইকিং করে এই বিষয়টি জানান। বারবার মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ ফেরানোর আবেদন করা হয়। জানানো হয়, ব্যাগে জরুরি নথি রয়েছে। চটজলদি যেন মানিব্যাগ ফেরানো হয়।
প্রসঙ্গত, ১৩ ও ২০ নভেম্বরে ঝাড়খণ্ডে মোট ৮২ আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ৪৭টি আসনে জয়ী হয়েছিল হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড মুক্তি মোর্চা। সেই রাজ্যেই ক্ষমতায় আসতে মরিয়া বিজেপি। ঘনঘন প্রচারে নজর কাড়তে চাইছে বিজেপি। এবার বিজেপির মঞ্চেই ঘটল চুরির ঘটনা। খোদ মিঠুন চক্রবর্তীর মানিব্যাগ চুরি গেল। জানা গিয়েছে, অভিনেতার মানিব্যাগে জরুরি কাগজপত্র ছিল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর ব্যাগ উদ্ধার হয়নি। পুলিশ তল্লাশি চালাচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?