রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ নভেম্বর ২০২৪ ০০ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: দু'দিনেই স্যান্ডো বা হারকিউলিস। চোখ ধাঁধানো পেশিবহুল স্বাস্থ্য। দৃপ্ত পদক্ষেপে পথচলা। আশেপাশের লোকের সমীহ। সবমিলিয়ে একটা আলাদা জগৎ। যেটায় প্রবেশের জন্য প্রাথমিকভাবে দরকার একটা সুঠাম দেহ এবং সেটা একেবারেই অল্প সময়ের মধ্যে। ফলে বন্ধু বা অন্য কারুর পরামর্শ শুনে বাজার থেকে অ্যানাবলিক স্টেরয়েড জাতীয় ওষুধ মুঠ মুঠ খাওয়া। ফল হয়ত হাতেনাতে পাওয়া যায়। কিন্তু তারপর?
তার এই পরেরটা কিন্তু খুবই ভয়ানক হতে পারে। কিন্তু সবার আগে জানা যাক, এই স্টেরয়েড মানবদেহের ভিতর কী কাজ করে। কলকাতা মেডিক্যাল কলেজের সুপার ও ভাইস প্রিন্সিপাল এবং কলেজের ফার্মোকোলজি বিভাগের অধ্যাপক ডাঃ অঞ্জন অধিকারী বলেন, 'মানবদেহের কিডনির মাথার উপর মুকুটের মতো একটি গ্ল্যান্ড বা গ্রন্থি আছে। যাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। যার থেকে নানারকম হরমোন নিঃসৃত হয়। এদের নানারকম কার্যকারিতার মধ্যে একটি হল চেহারা তৈরি করা। যেমন দেহের পেশী, লোম এবং অন্যান্য কিছু কিছু জিনিস তৈরি করতে সাহায্য করা। এরা আসলে স্টেরয়েড। যা শরীর নিজের থেকেই তৈরি করে। এই হরমোন গবেষণাগারে কৃত্রিমভাবে বৈজ্ঞানিকরা বানিয়েছেন। যা ব্যবহার করে মাংসপেশি তৈরি বা শরীরে পুরুষালিভাব তৈরি হয়। একে অ্যান্ড্রোজেন বা অ্যানাবলিক স্টেরয়েড বলা হয়।'
এর ব্যবহারে কী কাজ হয়? ডাঃ অঞ্জন অধিকারী বলেন, 'বাইরে থেকে এই স্টেরয়েড শরীরে প্রবেশ করালে শরীরে নাইট্রোজেন, সোডিয়াম পটাশিয়াম এবং সার্বিকভাবে জলের পরিমাণ বাড়িয়ে দেয়। মাংসপেশির মধ্যে প্রোটিন না ভেঙে জমতে থাকে। যার জন্য পেশি বাড়তে থাকে। এককথায় এই স্টেরয়েড ব্যবহার করলে শরীর যা গ্রহণ করে সেই তুলনায় বিয়োজনের বিষয়টি অনেক কমে যায়।' উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, অনেক সময় যারা বিভিন্ন প্রতিযোগিতায় দৌড়তে যান তাঁদের মধ্যে কেউ কেউ এই ওষুধ ব্যবহার করে থাকেন। সেটা সাময়িক শক্তি বাড়িয়ে তুলতে।
কিন্তু দীর্ঘদিন ধরে এর ব্যবহার করলে কী হতে পারে? ডাঃ অঞ্জন অধিকারী জানিয়েছেন, 'অ্যানাবলিক স্টেরয়েড ছাড়ার পরেই শরীরের ওপর তার প্রভাব পড়তে থাকে। এমনিতে আগের তুলনায় যেমন শরীর শুকাতে থাকে তেমনি শরীরে বাসা বাঁধতে থাকে নানা ধরনের রোগ। আসলে স্টেরয়েড আপৎকালীন জীবনদায়ী ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তার যথেচ্ছ ব্যবহার শরীর তো নিতে পারবে না।' কী ধরনের রোগ হতে পারে? তিনি বলেন, 'গোটা শরীরটাই হয়ে ওঠে রোগের একটা টার্গেট বা লক্ষ্য। যেমন হতে পারে আচমকা হার্ট অ্যাটাক, চামড়ায় গুরুতর সংক্রমণ, বাত, অ্যালার্জি বা বিভিন্ন ধরনের রোগ।'
তাহলে চিকিৎসকরা কি এই স্টেরয়েড ব্যবহার করতে নিষেধ করছেন? ডাঃ অঞ্জন অধিকারী বলেন, 'কোনও ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়। স্টেরয়েড তো একেবারেই নয়। মনে রাখতে হবে সাময়িক আনন্দ কিন্তু বড়সড় বিপদের আগমন বার্তা বয়ে আনতে পারে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?