বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১২ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৯Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : সুপার সিনিয়র নাগরিকদের জন্য সুখবর নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। এবার ৮০ বছর বা তার বেশি বয়স্ক পেনশনভোগীরা পাবেন অতিরিক্ত পেনশনের সুবিধা। সম্প্রতি এক বিজ্ঞপ্তি অনুযায়ী, কেন্দ্র সরকার এই পেনশনভোগীদের জন্য অনুকম্পা ভাতা হিসেবে অতিরিক্ত পেনশন প্রদান করবে।
কেন্দ্রীয় সরকার সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে, যারা ৮০ বছর বয়স অতিক্রম করেছেন। এই নির্দেশিকার লক্ষ্য হল এই অতিরিক্ত ভাতা প্রদানের প্রক্রিয়াটি সহজ করা। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৮০ বছর বা তার বেশি বয়স অতিক্রম করার পর এই পেনশন এবং অনুকম্পা ভাতা দেওয়া হবে।
৮০ থেকে ৮৫ বছর বয়স্ক প্রবীণ নাগরিকরা বেসিক পেনশনের ২০ শতাংশ পাবেন, ৮৫ থেকে ৯০ বছর বয়স্করা পাবেন ৩০ শতাংশ। ৯০ থেকে ৯৫ বছর বয়স্করা পাবেন ৪০ শতাংশ এবং ৯৫ থেকে ১০০ বছর বয়স্করা পাবেন ৫০ শতাংশ। ১০০ বছর বা তার বেশি বয়সী সুপার সিনিয়ররা তাদের মূল পেনশনের ১০০ শতাংশ পাবেন।
১৯৪২ সালের ২০ অগাস্ট জন্মগ্রহণকারী পেনশনভোগীরা ২০২২ সালের ১ আগস্ট থেকে তাদের মূল পেনশনের ২০ শতাংশ অতিরিক্ত পেনশন হিসেবে পাবেন। ১ আগস্ট ১৯৪২-এ জন্মগ্রহণকারী পেনশনভোগীরাও এই হারেই অতিরিক্ত পেনশন পাবেন।
পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেনশনভোগীর নির্ধারিত বয়সে পৌঁছানোর মাসের প্রথম দিন থেকেই অতিরিক্ত পেনশন বা অনুকম্পা ভাতা কার্যকর হবে। এই অতিরিক্ত পেনশনের লক্ষ্য হলো প্রবীণ নাগরিকদের বর্ধিত বয়সের সঙ্গে বেড়ে চলা জীবনযাত্রার ব্যয় সামলাতে সাহায্য করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পেনশন এবং পেনশন বিতরণে জড়িত সমস্ত বিভাগ ও ব্যাঙ্ককে নির্দেশ দেওয়া হয়েছে যেন এই নতুন পেনশন নির্দেশিকার বিষয়ে যথাযথ তথ্য প্রদান করে, যাতে সমস্ত যোগ্য পেনশনভোগী সময়মতো এই সুবিধা পান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?