বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | দুয়ারে শীত! সোয়েটার-জ্যাকেট, লেপ-কম্বলের কীভাবে যত্ন নেবেন? জানুন টিপস

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১২ নভেম্বর ২০২৪ ২১ : ৩১Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: দিনের বেলায় হালকা গরম। বাতাসে শুষ্কতা। রাত বাড়লেই শিরশিরানি জানান দিচ্ছে দোরগোড়ায় শীত! কেক আর পিঠেপুলির সুবাসে মন মাতিয়ে তোলার সময় হাজির হচ্ছে। আলমারি থেকে লেপ-কম্বল, সোয়েটার-জ্যাকেট বেরিয়ে এল বলে! বছরভর বন্দি থাকার পর ব্যবহার করলেই তো হবে না, মানতে হবে কয়েকটি টিপস। তাহলে জেনে নিন কীভাবে যত্ন নেবেন?

প্রথমেই লেপ, কম্বল, জ্যাকেট, সোয়েটার সবকিছু ব্যবহারের আগে রোদে দিন৷ বাড়িতে ছাদ থাকলে সোনায় সোহাগা, নয়তো জানলায় বা ব্যালকনিতে রোদে মেলে দিতে পারেন৷ নাহলে দুর্গন্ধ বেরোতে পারে

সোয়েটার গরম জলে কাচার চেষ্টা করুন৷ কখনও কড়া ডিটারজেন্ট ব্যবহার করবেন না। ভাল মানের তরল ডিটারজেন্ট ব্যবহার করতে পারেন। ধোয়ার সময় জলে একটু পাতিলেবুর রস ও ভিনিগার দিতে পারেন। এতে রং ঠিক থাকবে।

পশমের জামা ইস্ত্রি করার সময় অতি অবশ্যই তার উপর সুতির চাদর বিছিয়ে নিন। সোয়েটার বা উলের পোশাকে কখনও পারফিউম দেওয়া উচিত নয়। এতে পোশাক নষ্ট হয়। একইসঙ্গে লেদারের কাপড় লন্ড্রিতে পরিষ্কার করা উচিত। জ্যাকেট অনেক পুরনো হয়ে গেলে ভিতরের লাইনিং পাল্টে নিতে পারেন।

লেপ শিমুল তুলোর হলে ধোয়া তো দূরের কথা, ড্রাই ওয়াশও করা যায় না। এক্ষেত্রে লেপ রোদে দিতে পারেন। তাতেই লেপের উপর থাকা ধুলো পরিষ্কার হয়ে যাবে। লেপের যদি কভার থাকে, তাহলে সেটি কেচে নিন। লেপ বা কম্বলের কভার নিয়মিত বদলান৷ সপ্তাহে দু'বার বদলাতে পারলে সবচেয়ে ভাল৷ লেপ পরিষ্কার না থাকলে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা প্রবল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া