বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভুলেও এই ৬ টি শব্দ লিখে গুগল সার্চ করবেন না, তাহলেই সর্বনাশ

Sumit | ১২ নভেম্বর ২০২৪ ২০ : ৫৪Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক : একটি নিরীহ প্রশ্ন, "Are Bengal Cats legal in Australia?"—এই সার্চটি গুগলে করার মাধ্যমে অজান্তেই আপনি হতে পারেন জটিল সাইবার আক্রমণের শিকার। সম্প্রতি নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সোপহস এই বিষয়ে সতর্ক করেছে।

 

সোপহস জানিয়েছে, যারা এই বিশেষ লেখা গুগলে সার্চ করছেন, তারা বিপজ্জনক "ফ্রড লিঙ্ক"-এর কবলে পড়ছেন। এই লিঙ্কগুলো গুগল সার্চের ওপরে আসে, এবং সেগুলোতে ক্লিক করলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি থাকে। এই আক্রমণ পদ্ধতিটি "SEO Poisoning" নামে পরিচিত। এর মাধ্যমে সাইবার অপরাধীরা তাদের ক্ষতিকারক ওয়েবসাইটগুলোকে সার্চ রেজাল্টের শীর্ষে তুলে আনে।

 

যখন ব্যবহারকারীরা এই লিঙ্কগুলিতে ক্লিক করেন, তখন তারা ক্ষতিকর ওয়েবসাইটে চলে যান। এসব সাইটে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্ক ডিটেইলস এবং লগইন ক্রেডেনশিয়ালস চুরি হওয়ার আশঙ্কা থাকে।

 

সোপহস জানিয়েছে, এই আক্রমণ বিশেষত অস্ট্রেলিয়ার ব্যবহারকারীদের জন্য বিপজ্জনক। কারণ, "Australia" শব্দটি সার্চ থাকলেই এই আক্রমণ কার্যকর হয়।

 

সোপহস -এর সতর্ক বার্তায় আরও বলা হয়েছে যে, এসব ভুয়া লিঙ্কে ক্লিক করলে Gootloader নামের একটি ম্যালওয়্যার ডাউনলোড হওয়ার সম্ভাবনা থাকে। এটি একাধিক ধাপে কাজ করে। প্রথমে এটি ব্যবহারকারীর সিস্টেমে ঢুকে পড়ে, এরপর ব্যক্তিগত তথ্য চুরি বা সিস্টেমে তালা লাগিয়ে দেয়।

 

Gootloader শুধুমাত্র তথ্য চুরিই করে না; এটি সিস্টেমে আরও ম্যালওয়্যার প্রবেশের পথ খুলে দেয়। এর ফলে ব্যবহারকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।

 

"Are Bengal Cats legal in Australia?" এই ধরনের নিরীহ মনে হওয়া প্রশ্নকে লক্ষ্যবস্তু করার কারণ হল, সাধারণ ব্যবহারকারীরা এসব প্রশ্নের উত্তর খোঁজার সময় সতর্ক হন না। সোপহস -এর মতে, এই ধরনের নির্দিষ্ট এবং কমন সার্চ টার্মকে কাজে লাগিয়ে অপরাধীরা সহজেই তাদের ফাঁদে ফেলতে পারে।

 

বিশেষজ্ঞরা সবাইকে এই ধরনের সার্চ করার সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন। প্রতিবার ক্লিক করার আগে লিঙ্কের সত্যতা যাচাই করা গুরুত্বপূর্ণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া