শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১২ নভেম্বর ২০২৪ ১৯ : ৪৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিন ধরেই চর্চায় পাকিস্তান। কারণ, অতিরিক্ত দূষণ। পাকিস্তানের বেশকিছু জায়গায় বায়ুদূষণের পরিস্থিতি রীতিমত ভয় ধরাচ্ছে বিশ্বজুড়ে। ভয়াবহ দূষণের পরিস্থিতিতে, নিয়ন্ত্রণে জন্য আর্জি জানিয়েছে খোদ ইউনিসেফ।
দিনকয়েক আগেই জানা গিয়েছিল মুলতানে ৭৬০ থেকে একিউআই বেড়ে দাঁড়িয়েছে ১৯১৪তে। লাহোর এবং মুলতান দুই শহরের অবস্থা ভয়াবহ। আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য বলছে, শুক্রবার সকালে মুলতানের একিউআই ২০০০ ছাড়িয়ে গিয়েছিল। বায়ু দূষণের কারণে সেখানে দিনে দিনে কমছে বাতাসের দৃশ্যমানতা। পথ দুর্ঘটনার ঘটনাও ঘটেছে সেখানে। দুর্ঘটনায় পরপর বেশ কয়েকজনের আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
পাকিস্তানের পাঞ্জাবের পরিস্থিতি আরও খারাপ। সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ১৭ নভেম্বর পর্যন্ত সেখানকার বেশকিছু জায়গায় স্কুল, জাদুঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে পাকিস্তানের ভয়াবহ দূষণের ছবি প্রকাশ করেছে নাসা। ঘন-কালো-ধোঁয়াশা পাকিস্তানের উপর পুরু চাদরের মত বিছিয়ে রয়েছে, সেই ছবি তুলে ধরেছে নাসা।
ইউনিসেফ বলছে, এই ভয়াবহ দূষণ পরিস্থিতির কারণে সেখানকার পাঁচ বছরের নিচে ১১ মিলিয়ন শিশুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বলা হচ্ছে, এই মুহূর্তে পাকিস্তানের ওই দূষিত জায়গাগুলিতে শ্বাস নিয়ে বেড়ে উঠছে যেসব শিশু, তাদের স্বাস্থ্যের মান খারাপ হচ্ছে দিনে দিনে। ইউনিসেফ এও জানিয়েছে, এর আগের বছর, পাকিস্তানে ৫ বছরের কম বয়সী যেসব শিশুর মৃত্যু হয়েছিল, তাদের মধ্যে ১২ শতাংশ শিশুর মৃত্যুর কারণ দূষণ।এই দূষণের পরিস্থিতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতীরা, সেই আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। সরকারকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছে ইউনিসেফ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?