বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১২ নভেম্বর ২০২৪ ১৯ : ২৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: এক মনে সবজি বিক্রি করছিলেন তিনি। ক্রেতাকে ওজন করে দিচ্ছিলেন সবজি। হঠাৎই তাঁর নাম ধরে ডাকতেই চমকে তাকালেন তিনি। সামনে দাঁড়িয়ে আছেন পুলিশের বড়কর্তা। মাত্র কয়েক মুহূর্ত, তারপরই হেসে উঠলেন দুজনে। জড়িয়ে ধরলেন একে অপরকে। পাশের মানুষ চমকে উঠলেন এ দৃশ্য দেখে।
সবজি বিক্রেতার ওপরপ্রান্তে ছিলেন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট, নাম সন্তোষ প্যাটেল। আর ওই ঠেলাগাড়ি করে বিক্রি করা সবজি বিক্রেতার নাম সলমান খান। ১৪ বছর পর আবার তাদের দেখা। এর মাঝে গড়িয়েছে অনেক জল। ভোপালে সলমান খান শনিবার দুপুরে প্রতিদিনের মতই ঠেলাগাড়ি করে বিক্রি করছিলেন সবজি। হঠাৎই পুলিশের গাড়ি এসে থামলে তিনি চমকে ওঠেন।
খান স্বভাবভঙ্গিতে পুলিশের বড়কর্তাকে স্যালুট ঠুকলে তিনি হাসতে হাসতে বলেন, মেরে কো পেহচান্তে হো। যাঁর বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "আমাকে চিনতে পারছো?" এবার চিনতে পারলেন সবজি বিক্রেতা। তিনি উত্তর দিলেন, "বিলকুল আছি তারাহ সে, স্যার। আপ সবজি লেনে আতে হো।" যার অর্থ, আপনাকে মনে আছে স্যার। আপনি সবজি নিতে আসতেন। এরপরই দুজন দুজনকে জড়িয়ে ধরেন।
কীভাবে চিনতেন দুজনে পরস্পরকে? পুলিশ অফিসার জানাচ্ছেন, পরিবার থেকে প্রথম পুলিশ অফিসার হয়েছেন তিনি। স্নাতকও পরিবার থেকে তিনিই প্রথম। তাঁর ভোপাল আসা পড়তে। বাবা ছিলেন একজন ছোটো কারিগর। আর্থিক অবস্থা ভালো ছিল না তখন। খাবার কেনার টাকা পর্যন্ত ছিল না। এমনও দিন গিয়েছে কেরোসিনের বাতির নিচে পড়াশুনা করতেন। সেই সময়ই খানের সঙ্গে তাঁর বন্ধুত্ব হয়। খান তখনও সবজি বিক্রি করতেন। খান সেদিনের কথা স্মরণ করতে গিয়ে জানিয়েছেন, তখন ২০০৯-২০১০ সাল।একজন কেউ অভুক্ত থাকবে দেখে তিনি অনেকসময়ই বিনামূল্যে সবজি দিয়ে দিতেন সন্তোষ প্যাটেলকে।
পরে বড় অফিসার হয়েছেন সন্তোষ প্যাটেল। তাঁর বিভিন্ন শহরে পোস্টিং হলেও ভোপালে পোস্টিং হয়নি কখনই। এবার ভোপালে পোস্টিং হতেই তিনি ছুটে এসেছেন পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে। এসে দেখেন সেই একই জায়গায় খান সাহেব আজও সবজি বিক্রি করছেন, মুখে তাঁর একটুকরো হাসি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?