শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

কলকাতা | প্রয়াত বর্ষীয়ান অভিনেতা, কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র

Riya Patra | ১২ নভেম্বর ২০২৪ ১৫ : ১৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত বর্ষীয়ান অভিনেতা, কিংবদন্তি নাট্যকার মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬। তাঁর প্রয়ানে শোকস্তব্ধ সংস্কৃতি জগত। পরিবার সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা। 

গত কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন তিনি। সেপ্টেম্বরে দিন কয়েক ভর্তিও ছিলেন হাসপাতালে। সেবার লড়াইয়ে জিতে গিয়েছিলেন। অদম্য প্রাণশক্তির কাছে হেরে গিয়েছিল শারীরিক অসুস্থতা। সুস্থ হয়ে ঘরে ফিরেছিলেন। তবে নভেম্বরের শুরুতেই সকলকে ছেড়ে চলে গেলেন তিনি। বর্ষীয়ান অভিনেতার ভাই, সাহিত্যিক অমর মিত্র জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮টা ৫০ নাগাদ প্রয়াত হয়েছেন অভিনেতা মনোজ মিত্র। 

জানা গিয়েছে, শারীরিক সমস্যার কারণে ক্যালকাটা হার্ট ইন্সিটিউটে ভর্তি করা হয়েছিল তাঁকে। সোডিয়াম-পটাশিয়াম-ক্রিয়েটিনিনের সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

 

মনোজ মিত্র, জন্ম দেশ স্বাধীনের আগে, ১৯৩৮ সালে। ১৯৩৮ সালের ২২ ডিসেম্বর সাতক্ষীরায়, যা বর্তমানে বাংলাদেশে, সেখানেই জন্মগ্রহণ করেন মনোজ। পড়াশোনা স্কটিশ চার্চ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষকতা করেছেন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। ১৯৫৭ সাল থেকে মঞ্চে অভিনয় এবং তার প্রায় দু' দশক পরে লাইট-ক্যামেরা-অ্যাকশনের সামনে দাঁড়ান অভিনেতা হিসেবে।

১৯৫৮ সালের ১০ ফেব্রুয়ারি মঞ্চস্থ হয় 'পথের পাঁচালী'।‌ 'অপু'র চরিত্রে পার্থপ্রতিম চৌধুরী 'অপু'র বন্ধু 'প্রণব'-এর চরিত্রে মনোজ। তখন মূলত গল্প লিখতেন তিনি। পার্থপ্রতিমের তাড়নাতেই মনোজের লেখা প্রথম নাটক 'মৃত্যুর চোখে জল'। ১৯৫৯ সালে ওই নাটক লেখেন মনোজ। পাঁচের দশকের শেষভাগে 'মৃত্যুর চোখে জল' নাটকটি মঞ্চস্থ হয় প্রথমবার। তারপর থেকে একের পর এক কালজয়ী নাটক লিখেছেন মনোজ মিত্র। ১৯৭২ সালে তাঁর খ্যাতি আরও ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে 'চাক ভাঙা মধু'-র মাধ্যমে। 

‘বাঞ্ছারামের বাগান’, ‘ঘরে বাইরে’, 'শত্রু'-সহ একাধিক ছবিতে তাঁর অভিনয় দর্শকের মন জয় করেছে। 'আদালত ও একটি মেয়ে' ছবিতে তাঁর অভিনয় জায়গা করে নিয়েছে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে। 

সময় যত এগিয়েছে, মঞ্চ থেকে পর্দা, দিনে দিনে অভিনেতা হিসেবে সকলের মন জয় করেছিলেন মনোজ। শুধু কি অনুরাগীদের মন জয় করেছিলেন? তাঁর ঝুলিতে দিনে দিনে এসেছে বহু পুরস্কার। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া