শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

air pollution on delhi

দেশ | কোনও ধর্ম বা জাতি দূষণকে সমর্থন করে না, কড়া শীর্ষ আদালত 

Rajat Bose | ১১ নভেম্বর ২০২৪ ০৩ : ৫৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ বায়ুদূষণ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। সোমবার এক শুনানিতে স্পষ্টই শীর্ষ আদালত জানিয়ে দিল, দূষণমুক্ত পরিবেশে বাস করা প্রত্যেক মানুষের অধিকার। শীর্ষ কোর্টের পর্যবেক্ষণ, কোনও ধর্ম বা জাতি এমন কোনও কার্যকলাপকে উৎসাহিত করে না যা দূষণ সৃষ্টি করে।


দিল্লিতে দিওয়ালির সময় বায়ুদূষণের মাত্রা ভয়ঙ্কর পর্যায়ে চলে গিয়েছিল। যা নিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেছিলেন এক ব্যক্তি। সেই মামলার শুনানিতে বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ এর বেঞ্চ জানিয়েছে, এভাবে বাজি পুড়তে থাকলে সাধারণ মানুষের স্বাস্থ্য ও মৌলিক অধিকারকেও খর্ব করে।


পাশাপাশি শীর্ষ আদালত এও জানিয়েছে, গত ১৪ অক্টোবর দিল্লি সরকার দ্বারা আতসবাজি নিষিদ্ধ করার বিষয়টিকে দিল্লি পুলিশ ‘‌গুরুতরভাবে’‌ নেয়নি। দুই বিচারপতির বেঞ্চ বলেছে যে দিল্লি পুলিশকে অবিলম্বে আতসবাজি বিক্রি বন্ধ করার জন্য সমস্ত লাইসেন্সধারীদের জানানো উচিত। শীর্ষ আদালত স্পষ্ট করেছে, কোনও লাইসেন্সধারী যেন আতসবাজি বিক্রি না করে তা নিশ্চিত করতে হবে পুলিশকে। সঙ্গে আতসবাজি সম্পর্কিত যাবতীয় বিধিনিষেধ মেনে চলার কথা বলা হয়েছে।


পাশাপাশি আতসবাজি বিক্রি বন্ধের উদ্দেশে বিশেষ কমিটি তৈরির নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে সমস্ত থানাগুলিকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। দিল্লি সহ উত্তর ভারতের সমস্ত রাজ্যগুলিকে এই নির্দেশ মেনে চলার কথা বলেছে সুপ্রিম কোর্ট। দিল্লি সরকারের তরফে উপস্থিত আইনজীবী শুনানিতে জানিয়েছেন, সবদিক বিবেচনা ও সবার সঙ্গে কথা বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ২৫ নভেম্বরের আগে এই বিষয়ে কী কী করণীয় তা আদালতকে জানাতে হবে। 
পাশাপাশি হরিয়ানা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে কৃষকদের ফসলের গোড়া পোড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া