বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১১ নভেম্বর ২০২৪ ০২ : ১৭Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভারতের সবথেকে মূল্যবান মহিষ। হরিয়ানার সিরসার বাসিন্দা জগত সিংয়ের সঙ্গেই বাস করে আনমোল নামে এই মহিষটি। যে কিনা বর্তমানে সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। মহিষটির মূল্য বর্তমানে ২৩ কোটি টাকা, যা দুটি রোলস-রয়েস গাড়ি বা দশটি মার্সিডিজ-বেঞ্জের সমান। এই অভিজাত মহিষকে দেখার জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছেন অল ইন্ডিয়া ফার্মার্স ফেয়ারে।
তার দামে যেমন বিস্ময় রয়েছে তেমনি অবাক হবেন আনমোলের বিশেষ খাদ্যতালিকা এবং শারীরিক গঠন দেখলেও। আনমোলের জন্য নির্ধারিত একটি বিশেষ ডায়েট রয়েছে। প্রতিদিন তার খাবারের তালিকায় থাকে ৫ কেজি দুধ, ৪ কেজি টাটকা বেদানা, ৩০টি কলা, ২০টি প্রোটিন সমৃদ্ধ ডিম এবং ২৫০ গ্রাম বাদাম। এছাড়াও তাকে দিনে দু’বার সরষের এবং বাদামের তেল দিয়ে স্নান করানো হয়। জানা গিয়েছে, আনমোলের মালিক জগৎ সিং তার মহিষের মাধ্যমে মাসে প্রায় পাঁচ লক্ষ টাকা আয় করেন। আনমোলের বীর্যই ৪-৫ লক্ষ টাকায় বিক্রি হয়।
এই আয় থেকে ভারতের মুরা জাতের মহিষের মান উন্নয়নে সাহায্য করা হয়। জগৎ সিং জানান, আনমোল তার পরিবারের একজন সদস্য। কোনও প্রস্তাবেই তিনি আনমোলকে বিক্রি করবেন না। তবে তার বীর্য বিক্রি করে অন্যান্য মহিষের মান উন্নয়ন চালিয়ে যাবেন। আনমোলের বয়স বর্তমানে আট বছর। তার প্রতিদিনের খাওয়ার খরচই প্রায় ১,৫০০ টাকা। এই খাদ্যতালিকায় রয়েছে শুধুমাত্র ফল, কাজু এবং বাদাম। তার মালিক বিশ্বাস করেন, আনমোল শুধু মহিষ নয়, তাদের পরিবারের গর্ব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?