বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বিশ্বের এই দেশে গেলেই ভাড়া করতে পারবেন ‘স্ত্রী’, হবে এক নতুন অভিজ্ঞতা 

Kaushik Roy | ১১ নভেম্বর ২০২৪ ০১ : ৪৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশেই বিশেষত ভারতে বিবাহ একটি পবিত্র সম্পর্ক হিসেবে বিবেচিত হয়। দম্পতির জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে এটি একটি। ভারতীয় প্রথায় বিয়েতে দুটি আত্মার মিলন ধর্মীয় নীতিতে পরিচালিত হয়ে থাকে। কিন্তু ইন্দোনেশিয়ায় এমন একটি প্রথা প্রচলিত রয়েছে, যেখানে পুরুষ পর্যটকদের সাময়িকভাবে বিবাহিত জীবনের অভিজ্ঞতা নিতে দেওয়া হয়। তবে এই প্রথা দেশটিতে বেআইনি। সেই দেশটির ভাষায় এই প্রথাটি ‘প্লেজার ম্যারেজ’ নামে পরিচিত। এই প্রথায় পর্যটকদের সঙ্গে স্থানীয় নারীদের একটি বিবাহ সম্পন্ন করানো হয় যা মাত্র টিকে থাকে কয়েক দিন। এই কয়েকদিনের বিবাহের জন্য লেনদেন হয় একটি বড় অঙ্কের অর্থের। ইন্দোনেশিয়ার নারীরা এই চুক্তিভিত্তিক বিবাহে জড়ান মূলত অর্থের বিনিময়ে।

 

 

বিয়ের পর, স্বামী-স্ত্রী গৃহস্থালি কাজ থেকে শুরু করে যৌন সম্পর্ক পর্যন্ত সমস্ত দায়িত্বই পালন করেন। সাধারণত, ইন্দোনেশিয়ায় ঘুরতে গিয়ে অনেক পর্যটকই এই প্লেজার ম্যারেজে অংশ নেন।। যতদিন তাঁরা সেখানে থাকেন ততদিন এই বিবাহ টিকে থাকে এবং সফর শেষ হওয়ার পর ডিভোর্স হয়ে যায় ওই দম্পতির। জানা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই ইন্দোনেশিয়ার স্থানীয় মহিলারা তাঁদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা করার জন্য এই ধরনের বিয়েতে অংশ নেন। মধ্যস্থতাকারীরা বিদেশি পর্যটকদের জন্য স্থানীয় নারীদের সঙ্গে এই ধরনের চুক্তির ব্যবস্থা করেন। 

 

 

স্থানীয় মহিলাদের বড় অঙ্কের বেতন এবং বিলাসবহুল জীবনের প্রতিশ্রুতি দিয়ে এই কাজে নেওয়া হয়ে থাকে। পর্যটক দেশ ছাড়ার আগে, তাঁরা একসঙ্গে সময় কাটান এবং তারপর একটি আইনি ডিভোর্স সম্পন্ন হয় দুই পক্ষের মধ্যে। তবে ইন্দোনেশিয়ার আইনে এই ধরনের চুক্তিভিত্তিক বিয়ে বেআইনি হলেও, নিয়মের অভাবে এটি একটি বিশাল শিল্পে পরিণত হয়েছে। প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক ইন্দোনেশিয়ায় আসেন ‘ভাড়া’ করা স্ত্রী পাওয়ার জন্য। এই প্রথা পর্যটন এবং স্থানীয় অর্থনীতিকে বাড়িয়ে তুললেও এর নৈতিক এবং আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া