শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | Israel: ইজরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৩০ প্যালেস্টাইনি মহিলা ও শিশু

Pallabi Ghosh | ২৯ নভেম্বর ২০২৩ ১২ : ২৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুসারে পঞ্চম দিনে কারাগারে বন্দি আরও ৩০ প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে ইজরায়েল। এ নিয়ে এখনও পর্যন্ত ১৮০ প্যালেস্টাইনি মুক্তি পেলেন। পক্ষান্তরে ১২ জন বন্দিকে মুক্ত করে দিয়েছে হামাস।
ইজরায়েলি কারাগার কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তারা আরও ৩০ প্যালেস্টাইনিকে কারাগার থেকে মুক্তি দিয়েছে।
এছাড়াও প্যালেস্টাইনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবার রাতে ইজরায়েলের কারাগার থেকে ৩০ প্যালেস্টাইনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ জন মহিলা ও ১৫টি শিশু। ইজরায়েলের প্রিজন সার্ভিস (আইপিএস) জনিয়েছে, বন্দিদের পশ্চিম তীরের ওফার কারাগার এবং জেরুজালেম ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কাতারের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, স্থানীয় সময় মঙ্গলবার আরও ১২ পণবন্দিকে মুক্তি দিয়েছে প্যালেস্টাইনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর মধ্যে ১০ জন ইজরায়েলি আর বাকি দু"জন বিদেশি।
গত শুক্রবার থেকে শুরু হওয়া এ যুদ্ধবিরতিতে পঞ্চম দফায় মোট ৮১ পণবন্দিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে, আজ রাতে মুক্তি পাওয়া ৩০ জন-সহ পাঁচদিনে ১৮০ প্যালেস্টাইনিকে মুক্তি দিয়েছে ইজরায়েলি কারাগার কর্তৃপক্ষ। গত ২৪ নভেম্বর থেকে ইজরায়েল ও হামাসের মধ্যে চারদিনের একটি যুদ্ধবিরতি শুরু হয়। পরে সেটি আরও দুদিন বাড়ানো হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া