শুক্রবার ১০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ২৩ : ৫৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: প্রয়াত আজকাল-এর চিত্র সাংবাদিক সুপ্রিয় নাগ। ১১ নভেম্বর, সোমবার প্রয়াত হন তিনি। বয়স হয়েছিল ৬৬ বছর। অন্যান্য দিনের মতো সোমবারও তিনি পেশাগত কাজে বেরিয়েছিলেন। ছবিও তোলেন। ঘনিষ্ঠসূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান সাংবাদিক।
সোমবার দুপুরে সঙ্গী কয়েকজন চিত্রসাংবাদিক তাঁকে তাঁর শোভাবাজারের বেনেটোলার বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকাই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়ে যান। কিছুক্ষণ পরে তাঁর কাকু তাঁকে সিঁড়ির নীচে পড়ে থাকতে দেখেন। দ্রুত চিকিৎসক ডাকেন। চিকিৎসক এসে জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। স্ত্রী, এক ছেলে ও পুত্রবধূ রয়েছেন প্রয়াত সুপ্রিয়র।
সুপ্রিয় নাগের জন্ম, ২ জুন, ১৯৫৮। খাস কলকাতায় বেড়ে ওঠা, পড়াশোনা করেছেন স্কটিশ চার্চ কলেজে। ক্যামেরা, লেন্স-এর জীবন। ক্যামেরা আঁকড়ে ধরেই হেঁটেছেন কলকাতার অলি-গলি। মুহূর্তে বন্দি করেছেন মুহূর্তকে। চিত্র শিল্পী হিসেবে বিশেষ সুখ্যাতি ছিল বিনোদন জগতের দুনিয়ায়। টলিউড-বলিউডের বহু শিল্পীদের ছবি ফ্রেম বন্দি হয়েছে তাঁর লেন্সে। তাঁর তোলা বিভিন্ন অভিনেতা–অভিনেত্রীর পোর্ট্রেট দারুণ জনপ্রিয় হয়। দিনের পর দিন, খবরের কাগজে বেরিয়েছে সেসব। দীর্ঘ কয়েক দশক ধরে আজকাল পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন সুপ্রিয় নাগ।
আজকাল-এর আগে বেশ কয়েক বছর তিনি চাকরি করেছেন সি কে বিড়লা গ্রুপের বিড়লা টেকনিক্যাল সার্ভিসেসে। তাঁর তোলা ছবি যে শুধু প্রশংসা কুড়িয়েছে অনুরাগীদের তা নয়, ঝুলিতে এসেছে পুরস্কারও। বহুবার তাঁর তোলা ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। দু’বার বিএফজেএ অ্যাওয়ার্ড পেয়েছেন। চলচ্চিত্র ও সংস্কৃতি–জগতের সঙ্গে তাঁর যোগ ছিল নিবিড়। মিষ্টভাষী, সদালাপী সুপ্রিয়র টালিগঞ্জের স্টুডিওপাড়ার শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। পেশায় নতুন আসা সাংবাদিক ও চিত্রসাংবাদিকদেরও তিনি হয়ে উঠেছিলেন বন্ধু। হাসিমুখে তাঁদের শিখিয়ে দিতেন ফোটোগ্রাফির খুঁটিনাটি। সম্প্রতি স্কটিশ চার্চ কলেজে তাঁর একটি চিত্রপ্রদর্শনী সাড়া ফেলেছিল। সুপ্রিয় নাগের প্রয়াণে শোকার্ত সাংবাদিক, চিত্রসাংবাদিক মহল। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে প্রেস ক্লাব, কলকাতা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?