বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১১ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৪Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: রামমন্দির হবে ধ্বংস। আগামী ১৬ কিংবা ১৭ নভেম্বর হামলা চালানো হবে সেখানে। শুধু রামমন্দির নয় লক্ষ্য থাকবে অযোধ্যার সমস্ত হিন্দু মন্দিরগুলোতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক ভিডিও।
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুন হুমকি দিয়েছেন হিন্দু মন্দির ধ্বংস করা নিয়ে। জানা গিয়েছে, কানাডার ব্রাম্পটনে রেকর্ড করা হয়েছে ভিডিওটি। ওই ভিডিওতে পান্নুন বলেছেন, অযোধ্যার ভিত্তি কাঁপিয়ে দেওয়া হবে। হিংস্র হিন্দুত্ববাদী মতাদর্শের জন্মস্থান অযোধ্যা। তাই ওখানে আঘাত হানা হবে সকলের আগে। প্রকাশিত ভিডিওতে এই বছরের জানুয়ারিতে রাম মন্দির উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মোদির প্রার্থনার ছবি দেখানো হয়েছে।
শুধু মন্দির ধ্বংস নয়, গত মাসে ওই খলিস্তানি জঙ্গি, যাত্রীদের এক থেকে ১৯ নভেম্বর পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে না ওঠার পরামর্শ দিয়েছিলেন। প্লেনে উঠতে নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পান্নুনের বক্তব্য, এই সময়টি ১৯৮৪ সালের "শিখ গণহত্যা" এর ৪০ তম বর্ষপূর্তি।
পান্নুন বরাবর ভারতীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অস্ত্র ধরার আহ্বান জানিয়েছেন। এই জঙ্গিকে কয়েক বছর আগে, ২০২০ সালের জুলাই মাসে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) এর অধীনে সন্ত্রাসী হিসাবে ঘোষণা করা হয়। ভারত সরকার তাঁর গ্রেপ্তারের জন্য একাধিক পরোয়ানাও জারি করেছে। তবে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে নিজের কাজ চালিয়ে যাচ্ছেন।তাঁর লক্ষ্য একটি পৃথক শিখ রাষ্ট্রের গঠন। এই জন্য চালাচ্ছেন লাগাতার প্রচার। উসকে দিচ্ছেন জঙ্গিদের। প্রচার করছেন উস্কানিমূলক বিবৃতি।
এই নতুন রাষ্ট্র তৈরির লক্ষ্যে ভারত বিরোধী কার্যকলাপে প্রায়ই যুক্ত থাকতে দেখা গিয়েছে, এই খলিস্তানি জঙ্গি পান্নুনকে। গত সপ্তাহে, খলিস্তানিপন্থী বিক্ষোভকারীরা কানাডার ব্রাম্পটনের হিন্দুসভা মন্দিরে ভক্তদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিঘ্ন ঘটে অনুষ্ঠানের। গত কয়েক বছরে, কানাডায় হিন্দু সম্প্রদায়ের ওপর হুমকির ঘটনা বেড়েছে। মন্দির ভাংচুর থেকে শুরু করে দেওয়ালে ঘৃণার গ্রাফিতি ছড়িয়েছে প্রচুর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?