বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | গরু পোষেন? তাহলে থাকবে ক্রেডিট কার্ড, এই রাজ্যে চালু হতে চলেছে আজব নিয়ম

দেবস্মিতা | ১১ নভেম্বর ২০২৪ ২১ : ৪৯Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: গরুর জন্য এবার থাকবে ক্রেডিট কার্ড। গরু পোষ্য থাকলেই এই কার্ড বরাদ্দ হচ্ছে গো-রক্ষকদের জন্য। শুনে অবাক হলেও অভিনব এই স্কিম চালু করেছে মধ্যপ্রদেশ সরকার। তবে সব গো-রক্ষকরা নন, যারা অন্তত ১০ টি গরু প্রতিপালন করেন তাদেরই রয়েছে এই সুযোগ। এমনই সুবিধে আনতে চলেছে মধ্যপ্রদেশের সরকার। 

 

 

 

গবাদি পশু পালনকে উৎসাহিত করতে এই সুবিধে দিচ্ছে রাজ্য। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পশু পালকদের আর্থিক সহায়তা দেওয়া হবে। নতুন স্কিমের ফলে গরুর জন্য খাবার বরাদ্দ করা এবং অন্যান্য প্রয়োজনীয় কৃষি খরচের ব্যবহার আরও সহজ হয়ে উঠবে। সম্প্রতি গোবর্ধন পুজো অনুষ্ঠিত হয় রাজ্যে। সেখানেই এই প্রকল্পের কথা ঘোষণা করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। 

 

 

 

সেদিন পুজো শেষে পশুপালকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানেই কামতা প্রসাদ সুক্লা নামে একজন গবাদি পশুপালন করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রশ্ন তোলেন, কৃষকরা একাধিক গরু পালন করলে যে বাছুর জন্মাবে তার দেখভাল বা তদারকি করার ক্ষেত্রে সমস্যা হবে। তাঁর বক্তব্য, গরুর সংখ্যা বাড়ার সঙ্গে জায়গাও বেশি রাখতে হবে। তাঁর আরও বক্তব্য ছিল, বেশি গবাদি পশু হলে সেক্ষেত্রে গরুদের যত্ন নেওয়ার জন্য শ্রমিকদের অতিরিক্ত বেতন দিতে হবে।

 

 

আরেকজন, কালীচরণ সোনি জানিয়েছেন, এটা যদি সত্যি হয় তাহলে অনেকেই লাঙ্গল দিয়ে বপনের কাজ করবে এবং পরিবহনের ক্ষেত্রে গরুকে ব্যবহার করবে। তখন বাছুরের মূল্য বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে দাম বৃদ্ধি পাবে গরুর। এই দামের প্রসঙ্গে কামতা পাল জানিয়েছেন, একটা মোষের দাম দেড় লাখ পর্যন্ত উঠলেও গরুর সেই অর্থে কোনও দাম পাওয়া যায় না, যদি সরকার অর্থ সাহায্য করে তাহলে গরু পালনে মানুষ উৎসাহিত হবে। এরপরই সেই পুজোর স্থল থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ১০ টি গরু থাকলেই সরকারের তরফে দেওয়া হবে ক্রেডিট কার্ড। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া