বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিদেশ | ট্রাম্প আসতেই আমেরিকা যাওয়ায় বাড়ছে ভারতীয়দের সমস্যা! ভিসা পেতে ক’দিন লাগছে জেনে নিন

Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ২০ : ৪২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: কেউ কাজে যান, কেউ ঘুরতে। কারও কাছে দিন কয়েক দেরি হলে খুব একটা সমস্যা হয় না, কিন্তু অনেকের কাছেই যাওয়া অত্যন্ত জরুরি। গন্তব্য আমেরিকা। অথচ বিদেশে যেতে মিলছেই না ভিসা। অপেক্ষা করতে হচ্ছে বছর পেরিয়ে। তেমনটাই বলছে তথ্য। 

সাম্প্রতিক তথ্য বলছে, আমেরিকা যাওয়ার জন্য ভিসা পেতে ভারতের নানা শহরের বাসিন্দাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। কোথাও কোথাও অপেক্ষার সময় পেরিয়ে যাচ্ছে এক বছর। সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, কলকাতার বাসিন্দাদের আমেরিকা যাওয়ার বি-ওয়ান, বি-টু ভিসার কাজের জন্য সময় লাগছে প্রায় ৫০০ দিন। চেন্নাই মার্কিন কনস্যুলেট সময় নিচ্ছে ৪৮৬ দিন, মুম্বই ৪২৭, দিল্লি ৪৩২ দিন, হায়দরাবাদে আবেদনকারীদের অপেক্ষা করতে হচ্ছে ৪৩৫ দিন। 


বি-ওয়ান ভিসা মূলত দেওয়া হয় ব্যবসা-সম্পর্কিত উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে যাঁরা যাওয়ার জন্য আবেদন করেন, তাঁদের। অন্যদিকে বি-টু ভিসাটি পর্যটনের জন্য , বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে দেখা করার জন্য এবং চিকিৎসার জন্য কেউ মার্কিন মুলুকে যেতে চাইলে, তাঁদের।

বলা হচ্ছে, এই বিলম্ব কাটাতে মার্কিন সরকার চেষ্টা করলেও, কোনও সমাধান আসেনি। সাধারণ কিসের ভিত্তিতে বা কোন কারণে এই বিলম্ব হয়ে থাকে? ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট, কনস্যুলার অ্যাফেয়ার্স ব্যুরো বলছে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে একটি নন-ইমিগ্র্যান্ট ভিসা ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আনুমানিক অপেক্ষার সময় মূলত নির্ভর করে কাজের চাপ এবং কর্মীদের উপর। সেই কারণেই দিন বদলাতে পারে সপ্তাহ থেকে সপ্তাহে। 

তথ্য বলছে, গতবছর, অর্থাৎ ২০২৩ সালে, ভারতে ইউএস কনস্যুলার টিম ১.৪ মিলিয়ন ভিসা দিয়েছে ভারতীয়দের, যা একটি নতুন রেকর্ড গড়েছিল। সব খাতেই মার্কিন ভিসার চাহিদা অনেকটা বেড়েছে বলেও জানা গিয়েছে। একই সঙ্গে জানা গিয়েছে, যাঁরা ইন্টারভিউ ওয়েভার ভিজিটার ভিসা চাইছেন, তাঁদের জন্য এই দীর্ঘকাল অপেক্ষা করতে হচ্ছে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া