বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | বিমানে খাবার-বিতর্ক, আর হিন্দু-শিখদের ‘হালাল’ খাবার দেবে না এয়ার ইন্ডিয়া

Riya Patra | ১১ নভেম্বর ২০২৪ ১৮ : ২২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিমানে খাবার বিতর্ক। যে খাবার দেওয়া হচ্ছে, তার মান নিয়ে যেমন প্রশ্ন উঠেছে বারবার, তেমনই প্রশ্ন ওঠে আরও একাধিক বিষয় নিয়ে। এই পরিস্থিতিতে বিমানের যাত্রীদের খাবার দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নিল বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া।

টাটা গ্রুপের অধীনে থাকা এয়ার ইন্ডিয়া এমনিতেই বারবার বিতর্কে জড়িয়েছে, যার মধ্যে অন্যতম বিমানে খাবার পরিবেশন যাত্রীদের। এবছরে জুন মাসেই কংগ্রেস সাংসদ এয়ার ইন্ডিয়ার বিমানে খাবার নিয়ে বড় অভিযোগ করেছিলেন। বিমানের খাবারের স্ক্রিনশট সমাজ মাধ্যমে দিয়ে প্রশ্ন করেছিলেন, খাবারের মধ্যে কী করে এই ধরনের বিভাজন? ‘হিন্দু’, ‘মুসলিম’ খাবার কী? বিমানের খাবারে এই ধরনের 'লেবেল' নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি।

সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, এয়ার ইন্ডিয়া এবার থেকে হিন্দু এবং শিখ যাত্রীদের ‘হালাল’ খাবার আর পরিবেশন করবে না। এমওএমএল-এর জন্য স্টিকার বা লেবেল যুক্ত খাবার ‘বিশেষ’ বলে বিবেচিত হবে। এমওএমএল-এ নথিভুক্ত ব্যক্তিদেরই কেবলমাত্র হালাল খাবার পরিবেশন করা হবে। 

উল্লেখ্য, এয়ার ইন্ডিয়ার হিন্দু-মুসলিম লেবেলের খাবার নিয়ে এর আগেও বিতর্ক হয়েছে বারবার। বিমানে যাত্রীদের পরিবেশন করা খাবারে ধর্মীয় বিভাজন নিয়ে প্রশ্নও উঠেছে একাধিকবার। তার মাঝেই বড় সিদ্ধান্তের কথা জানাল এয়ার ইন্ডিয়া। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, এবার থেকে মুসলিম যাত্রীদের কেবলমাত্র হালাল খাবার দেওয়া হবে। হিন্দু-শিখ, অন্যান্য ধর্মাবলাম্বী যাত্রীদের জন্য  ব্যবস্থা করা হবে অন্য খাবারের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া