বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি খান্না আজও হাতড়ে বেড়ান দাদুর বাড়ি, স্মৃতিতে শুধুই শৈশব

দেবস্মিতা | ১১ নভেম্বর ২০২৪ ১৭ : ২০Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন সঞ্জীব খান্না। ৫১ তম বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সোমবার সকালেই। কিন্তু সেই তিনিই আজও খুঁজে চলেছেন নিজের বাড়ি। পৈতৃক বাড়ি। 

 

 

 

তাঁর পৈতৃক বাড়ি রয়েছে অমৃতসরে। দাদু বানিয়েছিলেন বাড়িটি। তখনও ভারত স্বাধীন হয়নি। অবিভক্ত পাঞ্জাব ছিল তখন। দাদু সরভ দয়াল তখনই তৈরি করেছিলেন বাড়িটি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ঘনিষ্ট সূত্রে জানা গিয়েছে, তিনি যখনই অমৃতসর যান, কাটরা শের সিং-এ যান।

 

 

কিন্তু সময়ের সঙ্গে এলাকা পরিবর্তিত হয়েছে। তাই তখন কাটরা শের সিং বলতে যা বোঝাত এখন আর সেই জায়গা নেই। কিন্তু বিচারপতি খান্না আজও খুঁজে বেড়ান দাদুর বাড়িটি। 

 

 

প্রধান বিচারপতি খান্নার দাদু ছিলেন সেই সময়কার দুঁদে আইনজীবী। ১৯১৯ সালের জালিয়ানওয়ালাবাগের ঘটনার তদন্ত কমিটিতে যুক্ত হন দাদু সরভ দয়াল। সেই সময়েই বিচারপতির দাদু দুটি বাড়ি কিনেছিলেন। একটি জালিয়ানওয়ালাবাগের কাছে কাটরা শের সিংয়ে এবং দ্বিতীয়টি হিমাচল প্রদেশের ডালহৌসিতে। প্রথম বাড়িটিই আজও খুঁজে চলেছেন সুপ্রিম কোর্টের নব নিযুক্ত প্রধান বিচারপতি। 

 

 

বাড়িটির রয়েছে করুণ ইতিহাস। ১৯৪৭ সালে স্বাধীনতার সময়, কাটরা শের সিংয়ের বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নষ্ট করে দেওয়া হয়েছিল বাড়িটি। কিন্তু পরে, সেই অর্ধদগ্ধ বাড়িটি তাঁর দাদু পুনরুদ্ধার করেন।

 

 

 

প্রধান বিচারপতি খান্নার স্মৃতিতেই এখন শুধু সেই বাড়ি। তাঁর বয়স যখন পাঁচ বছর, তখন তিনি একবার বাবার সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে একটি চিহ্ন দেখেছিলেন যাতে লেখা ছিল 'বাউজি', এর অর্থ "দাদু"। এই চিহ্নটি এখনও ডালহৌসির বাড়িতে রাখা আছে। সূত্রের খবর, সরভ দয়ালের মৃত্যুর পর অমৃতসরের বাড়িটি ১৯৭০ সালে বিক্রি হয়ে যায়। প্রধান বিচারপতি খান্নার কাছে আজও স্মৃতিমেদুর সেই বাড়ির ছবি। তাই যখনই তিনি অমৃতসর যান, কাটরা শের সিং-এ গিয়ে সেই বাড়িটি খোঁজার চেষ্টা করেন।

 

 

 

সেই বাড়ির কথা মনে এলেই তাঁর মনে পরে দাদুর কথা। দাদুর কাছে তিনি পেয়েছেন জীবনের পাঠ। ছুটিতে দেখা হলে দাদু তথা বিচারপতি সরভ দয়াল বলতেন, স্কুলের বই না আনতে। তাঁকে অন্যভাবে জীবনের পাঠ দেবেন। যেগুলো বইয়ে থাকবে না। সেগুলোই এখনও তিনি জীবনে চলার পথে স্মরণ করেন ঘনিষ্ট মহলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া