বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সঞ্জীব খান্না

দেবস্মিতা | ১১ নভেম্বর ২০২৪ ১৫ : ৩৮Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সঞ্জীব খান্না। রাষ্ট্রপতি ভবনে সোমবার শপথগ্রহণ হল ভারতের ৫১ তম প্রধান বিচারপতির। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং সহ অনেকেই। এর আগে প্রধান বিচারপতি ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে রবিবার ১০ নভেম্বর। তারপরের দিন সোমবার সপ্তাহের শুরুতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব বুঝে নিলেন সঞ্জীব খান্না। 

 

 

 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সকাল ১০ টায় বিচারপতি সঞ্জীব খান্নাকে শপথ বাক্য পাঠ করালেন। নতুন বিচারপতি থাকবেন মাত্র ছয় মাস। তাঁর কার্যকালের মেয়াদ শেষ হবে আগামী বছর ২০২৫ এর ১৩ মে। অক্টোবরের শেষেই শোনা যাচ্ছিল পরবর্তী প্রধান বিচারপতি হতে চলেছেন খান্না। পরে তাতেই পরে শিলমোহর। নিয়ম অনুযায়ী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর নেওয়ার মাস খানেক আগে কেন্দ্রীয় আইন মন্ত্রক তাঁর কাছে পরবর্তী বিচারপতি কে হবেন জানতে চেয়ে চিঠি দেয়। তখনকার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাঁর পরর্বতী প্রধান বিচারপতি হিসেবে সঞ্জীব খান্নার নাম সুপারিশ করেন। এরপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর নিয়োগপত্রে সই করে জানিয়ে দেন সুপ্রিম কোর্টের দায়িত্ব এবার নিতে চলেছেন বিচারপতি সঞ্জীব খান্না। 

 

 

বছর ৬৪ এর বিচারপতি খান্না দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি দেব রাজ খান্নার ছেলে এবং বিশিষ্ট প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি এইচআর খান্নার ভাইপো। পড়াশোনা শুরু বারখাম্বা রোডের মর্ডান স্কুল থেকে। পরবর্তী সময়ে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ল পাশ করেন বিচারপতি। ১৯৮৩ সালে শুরু করেন কেরিয়ার। ২০০৫ সালে দিল্লি হাইকোর্টে এরপর ২০১৯ সালে কাজ শুরু করেন সুপ্রিম কোর্টে। ছিলেন দিল্লি বার কাউন্সিলের মেম্বারও। 

 

 

 

 

 

তিনি আয়কর বিভাগের স্থায়ী সিনিয়র পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ ধারা বাতিলের রায় দিয়েছিলেন তিনি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের অপব্যবহার নিয়ে গুরুত্বপূর্ণ মামলার রায় দেন তিনি। তাঁর নেতৃত্বে এক বেঞ্চ রাজনৈতিক তহবিলের স্বচ্ছতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে নির্বাচনী বন্ড স্কিমকে অসাংবিধানিক ঘোষণা করে। এছাড়া লোকসভা নির্বাচনের আগে তৎকালীন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল তাঁর নেতৃত্বাধীন এক বেঞ্চ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া