বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ নভেম্বর ২০২৪ ১৪ : ১০Pallabi Ghosh
নিতাই দে, আগরতলা: বেআইনি অনুপ্রবেশ বন্ধ হচ্ছে না ত্রিপুরা রাজ্যে। প্রায় প্রতিদিন বাংলাদেশি নাগরিক অবৈধ উপায়ে রাজ্যের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করছেন। ত্রিপুরায় প্রবেশ করার পর বেশিরভাগ সড়ক এবং রেলপথ ব্যবহার করে বাইরের রাজ্যে চলে যাচ্ছেন। ফের এক মানব পাচারকারী, শিশু-সহ ৮ বাংলাদেশি আটক ত্রিপুরায়।
গোমতী জেলার উদয়পুর রেল স্টেশনে চারজন শিশু-সহ এক বাংলাদেশি মহিলা ও একজন বাংলাদেশি পুরুষকে আটক করেছে পুলিশ। অন্যদিকে শনিবার রাতে আগরতলার জিআরপি থানার পুলিশ মানব পাচারকারীর সঙ্গে জড়িত থাকার অভিযোগে পশ্চিম ত্রিপুরা জেলার বামুটিয়া এলাকা থেকে বিএসএফ ত্রিপুরা পুলিশ এবং জিআরপি থানার যৌথ অভিযানে আশীষ মালাকার নামে এক মানব পাচারকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অবৈধভাবে সে বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরাতে প্রবেশ করিয়ে রেলের মাধ্যমে ভারতের বিভিন্ন জায়গায় পাঠানোর ব্যবস্থা করত। বর্তমানে সে বিচারাধীন অবস্থায় রয়েছে।
রবিবার দুপুরে ত্রিপুরার ঊনকোটি জেলা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স। দুই বাংলাদেশি যুবক অবৈধ উপায়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা রাজ্যের ঊনকোটি জেলায় প্রবেশ করেছিলেন। বিএসএফ তাঁদেরকে আটক করে ত্রিপুরা পুলিশের হাতে তুলে দিয়েছেন। একই দিনে বিএসএফ ত্রিপুরার সিপাহীজলা জেলার সীমান্তপুর এলাকা থেকে চার হাজার ইয়াবা ট্যাবলেট আটক করে। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা। এবং এদিন বর্ডার সিকিউরিটি ফোর্স ও ত্রিপুরা বন দপ্তরের যৌথ অভিযানে সোনামুড়া থানার অন্তর্গত বিজয় নগরে ১৫ একর জমিতে অবৈধভাবে চাষ হওয়া গাঁজা গাছ ধ্বংস করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?