বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মার্কিন মসনদে ট্রাম্প, প্রতিবাদে তাই যৌন ধর্মঘট পালন সে দেশের মহিলাদের

দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ০৫ : ১৭Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ৪৭ তম মার্কিন রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন সে দেশের মহিলাদের একাংশ। প্রতিবাদে যৌন ধর্মঘট করার পথে শামিল হবেন তারা, জানা গিয়েছে এমনটাই। 

 

 

 

আশঙ্কা, নির্বাচনের ফলাফল প্রভাব ফেলবে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার, মহিলাদের প্রজননের অধিকার এবং সুরক্ষার উপর। তাই এই পন্থা নিয়েছে সে দেশের মেয়েরা। এই অভিনব প্রতিবাদটি কোরিয়ান নারীবাদী '4বি আন্দোলন' থেকে অনুপ্রাণিত। এই আন্দোলনের ফলে লিঙ্গসাম্য প্রতিষ্ঠিত হয়েছিল কোরিয়ায়। ২০১৯ সালে দক্ষিণ কোরিয়ায় এই আন্দোলনের সূচনা হয়েছিল যেখানে মহিলারা বিসমকামী সম্পর্কে লিপ্ত হতে অস্বীকার করে। এটি ছিল পুরুষতন্ত্রের বিরুদ্ধে একটি লড়াই। এর প্রবক্তারা মূলত চারটি 'না'-কে প্রচার করে - নো সেক্স, নো ডেটিং, নো বিয়ে এবং পুরুষদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে সন্তান ধারণ না করা। 

 

 

 

জানা গিয়েছে, ট্রাম্প রাষ্ট্রপতি থাকাকালীন পরবর্তী চার বছর এই আন্দোলন চালাবেন আমেরিকার মহিলারা। লিঙ্গ-ভিত্তিক সহিংসতার ফলে দক্ষিণ কোরিয়ায় যে '4বি' আন্দোলন শুরু হয়েছিল তাতে নারীরা জোর দিয়েছিলেন প্রতিবাদের মাধ্যমে দেশটির জন্মহার হ্রাস পাবে এবং জনসংখ্যা ধীরে ধীরে কমবে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে।  

 

 

এবার ট্রাম্পের জয় মহিলাদের জন্য প্রজনন অধিকার এবং অন্যান্য সুরক্ষার উপর বিধিনিষেধের ক্ষেত্রে কী ভূমিকা নেবে তা নিয়ে আশঙ্কা জাগিয়েছে। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও নির্বাচন পূর্ববর্তী সময়ে প্রচার করেছিলেন, ট্রাম্প ক্ষমতায় ফিরলে মহিলাদের গর্ভপাত সম্পূর্ণভাবে বন্ধ করবেন। শুধু তাই নয়, ট্রাম্পের বিরুদ্ধে বারবার নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও উঠেছে। নির্বাচনের ফল বেরোতেই দেখা যায়, হ্যারিস ট্র্যাম্পের কাছে পরাজিত হয়েছেন। এই নির্বাচনে ৫৫ শতাংশ পুরুষ ট্রাম্পের পক্ষে এবং ৫৩ শতাংশ মহিলা হ্যারিসকে ভোট দিয়েছেন।

 

 

এরপর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হতে থাকে আমেরিকা এখনও মহিলা রাষ্ট্রপতির জন্য প্রস্তুত নয়। তাদের দাবি, এই নির্বাচন প্রমাণ করে মহিলারা মার্কিন যুক্তরাষ্ট্রে নিরাপদ নন। আর পুরুষ সবসময়ই মহিলাদের বিরুদ্ধে থাকবেন। এরপরই বিভিন্ন জায়গায় ডাক দেওয়া হয় 4বি আন্দোলনের। 

 

 

বিভিন্ন x হ্যান্ডেলে প্রচুর পোস্ট হতে শুরু করে। বিভিন্ন মহিলারা আওয়াজ তোলেন, আরও একবার স্মরণ করার সময় এসেছে 4B আন্দোলনকে। এই আন্দোলন করে শুধুমাত্র পুরুষদের এড়ানো হবে এমনটা নয়, এর মাধ্যমে সব কিছুতে মহিলাদের নিজেদের জায়গা তৈরি করা হবে। মহিলাদের মালিকানাধীন ব্যবসা, মহিলাদের তৈরি মিডিয়া, সবকিছুতেই থাকবেন মহিলারাই শুধু। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া