বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ত্বকে পড়ছে বয়সের ছাপ? নামীদামি প্রসাধনী বাদ দিন, এই ৫ অভ্যাস রপ্ত করলেই থাকবেন চির যৌবন

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ০১ : ৪৭Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: প্রকৃতির নিয়মে বার্ধক্য একদিন আসবেই। সময়ের আগে এলে তা মোটেই সুখকর নয়। বেশ কয়েক বছর আগেও, কম বয়সে ত্বকের বুড়িয়ে যাওয়ার মতো সমস্যা খুব একটা দেখা যেত না। আজকাল পরিবর্তিত জলবায়ু, অতিরিক্ত দূষণ সহ বিভিন্ন কারণে বয়স ৪০-এর কোটা পেরতে না পেরতেই চেহারায় পড়ছে বার্ধক্যের ছাপ, জেল্লা হারাচ্ছে ত্বক। যর জন্য শুধুমাত্র নামীদামি স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই বলিরেখাকে ঠেকানো যায় না। বরং রোজকার জীবনে কয়েকটি অভ্যাস রপ্ত করুন, তাহলেই সহজে ধরে রাখতে পারবেন ত্বকের যৌবন। 

১. জল শরীর থেকে টক্সিন বের করে দেয়। একইসঙ্গে ত্বককে উজ্জ্বল করে।  ত্বক হাইড্রেট থাকলে অকাল বার্ধক্য সহজেই এড়ানো যায়। আর হাইড্রেশনের জন্য শুধু ময়েশ্চারাইজার মাখলে চলবে না। যার জন্য সারা দিনই প্রচুর পরিমাণে জল খেতে হবে।

২. সুস্থ ও ফিট থাকতে প্রতিদিন সকালে শরীরচর্চার অভ্যেস থাকা উচিত। শুধু শরীর নয়, ত্বককে সুস্থ রাখতেও দরকার নিয়মিত এক্সারসাইজের অভ্যাস। ত্বকে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখতে ও শরীর থেকে টক্সিন দূর করতে প্রতিদিন সকালে অন্তত ৩০ মিনিট এক্সারসাইজ করুন।নিয়মিত মেডিটেশন বা ধ্যান করলে মন শান্ত থাকে। শরীরে কর্টিসল হরমোনের নি:সরণ কম হয়। যার ফলে ত্বক খুব বেশি ক্ষতিগ্রস্ত হয় না।

৩. ডায়েটের দিকে বিশেষ নজর দিন। যতটা সম্ভব বাইরের খাবার এড়িয়ে চলুন। খাদ্যতালিকা বেশি করে রাখতে হবে শাকসবজি, ফল, দানাশস্য। এই ধরনের খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও মিনারেল পাওয়া যায়, যা ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। 

৪. ত্বক ভাল রাখতে পর্যাপ্ত পরিমাণ ঘুম জরুরি। রোজ ৭-৮ ঘণ্টা না ঘুমালে শরীরে দ্রুত বার্ধক্য হানা দিতেই পারে। বাড়বে জটিল রোগের সংখ্যাও। 

৫. নিয়মিত ত্বকের পরিচর্যা করুন। দিনে দু’বার ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের পর সানস্ক্রিন লাগানো খুবই জরুরি। বাইরে বেরোলে তো অবশ্যই, এমনকী ঘরে থাকলেও সানস্ক্রিন লাগানো উচিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া