বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ১০ নভেম্বর ২০২৪ ০১ : ৪০Soma Majumder
আজকাল ওয়েব ডেস্ক: চেনা লোকের নাম আচমকা মনে করতে পারছেন না? কোথায় কী রাখছেন, কিংবা প্রিয়জনকে দেওয়া কথা— আজকাল কি সবই ভুলে যাচ্ছেন? যার প্রভাব পড়ছে কর্মক্ষেত্রে, বাড়ছে ব্যক্তিগত জীবনের সমস্যাও। আগে বয়স বাড়লেই স্মৃতিশক্তি কমে যাওয়ার লক্ষণ দেখা যেত। কিন্তু ইদানীং এই সমস্যায় ভুক্তভোগী অল্প বয়সিরাও। মানসিক চাপের সঙ্গে যার অন্যতম কারণ খাদ্যাভাসও। তবে রোজকার জীবনে কয়েকটি খাবার যুক্ত করলেই স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
রোজের ডায়েটে রাখুন তৈলাক্ত মাছ। এই ধরনের মাছ মস্তিষ্কের জন্য বিশেষ উপকারী। যে সব মাছে তেল বেশি থাকে, তেমন কিছু বড় মাছ নিয়মিত খেলে বুদ্ধি বাড়বে তড়তড়িয়ে।
স্মৃতিশক্তি বাড়াতে নিয়মিত খান ড্রাই ফ্রুটস এবং সিডস। আখরোট, কাজু, পেস্তা, চিনা বাদাম এবং কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিল বীজ খেতে পারলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে।
আপেল যে অন্যতম একটি পুষ্টিকর ফল তা বলাই বাহুল্য। কিন্তু জানেন কি আপেল খেলে আপনার ভুলে যাওয়ার সমস্যাও কমতে পারে? তাই তো পুষ্টিবিদরা প্রতিদিন একটি করে আপেল খাওয়ার পরামর্শ দেন। আপেল খেলে কমবে মাথাব্যথাও।
স্মৃতিশক্তি বাড়াতে ডায়েটে রাখুন স্যালাড হিসাবে বা সেদ্ধ স্প্রাউট। শশা, পেঁয়াজ, টমেটো, সেদ্ধ আলু, স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা, লেবুক রস মিশিয়ে ব্রেকফাস্ট, ডিনারে খেতে খেতে পারেন।
আরও বেশ কয়েকটি খাবার খেলে আপনার ভুলে যাওয়ার সমস্যা কমবে। যার মধ্যে রয়েছে আমলকি। অফুরন্ত ভিটামিন সি যুক্ত আমলকি নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতার সঙ্গে বাড়বে স্মৃতিশক্তিও। এছাড়াও ডার্ক চকলেট এবং ব্লুবেরি খাদ্যতালিকায় রাখতে পারেন। পুষ্টিবিদদের মতে, এক টুকরো ডার্ক চকলেট মনোযোগ বাড়াতে এবং মেজাজ ভাল রাখতে সাহায্য করে। সঙ্গে অবশ্যই খেতে হবে সঠিক পরিমাণে প্রোটিন জাতীয় খাবার এবং সবুজ শাক সবজি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?