বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১০ নভেম্বর ২০২৪ ০০ : ৫১Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : হিমালয় অঞ্চলের হিমবাহ হ্রদ ও জলাশয়গুলোর আকার ক্রমশ বাড়ছে, যা ভারতের জন্য বিপদের ঘণ্টা । সম্প্রতি কেন্দ্রীয় জল কমিশন একটি প্রতিবেদন জানিয়েছে, ২০১১ সালের পর থেকে এই হ্রদ ও জলাশয়গুলোর আকার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বরে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহের দ্রুত গলছে এবং হ্রদগুলোর আকার বৃদ্ধির ফলে গ্লেসিয়াল লেক আউটবার্স্ট ফ্লাড ঝুঁকি বেড়েছে। এই পরিস্থিতি শুধু ভারতেই নয়, পার্শ্ববর্তী চিনে আরও হচ্ছে । চিনের বৃহৎ হ্রদগুলো ভারতের তুলনায় দ্রুত গতিতে বাড়ছে। চিনে ৫০ হেক্টরের বেশি আকারের দুটি বড় হ্রদ এবং ১৪টি জলাশয় ৪০ শতাংশেরও বেশি প্রসারিত হয়েছে। এই ধরনের বিস্তারের ফলে বিপর্যয়কর বন্যার ঝুঁকি তৈরি হচ্ছে, যা জীবিকা ও সেখানকার বাড়িগুলির ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
২০০৯ সাল থেকে হিমবাহ হ্রদ পর্যবেক্ষণ শুরু হয় । ২০১১ সালের একটি তালিকায় ১০ হেক্টরের বেশি আকারের ২,০২৮টি হ্রদ ও জলাশয় অন্তর্ভুক্ত ছিল। এরপর থেকে আধুনিক প্রযুক্তি যেমন রিমোট সেন্সিং, স্যাটেলাইট ইমেজিং এবং গুগল আর্থ ইঞ্জিনের মতো ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে ৯০২টি গুরুত্বপূর্ণ জলাশয় পর্যবেক্ষণ করা হচ্ছে।
সেপ্টেম্বর ২০২৪-এর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, গত এক দশকে ৫৪৪টি হিমবাহ হ্রদ ও ৩৫৮টি জলাশয়ের আয়তন ১০.৮১ শতাংশ বেড়েছে। যদিও চিনে এই বৃদ্ধি সবচেয়ে বেশি, ভারতের ৬৭টি হ্রদেও উল্লেখযোগ্য আকার বৃদ্ধি পেয়েছে।
সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জি এলওএফ এর ঝুঁকি দ্রুত বাড়ছে। ১৮৩৩ সাল থেকে নথিভুক্ত ৭০০টি ঘটনার মধ্যে ৭০ শতাংশের বেশি ঘটেছে গত ৫০ বছরে। এটি জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ। এই ধরনের ঘটনার কারণে ১৮৩৩ সাল থেকে হিন্দুকুশ হিমালয় অঞ্চলে ৭,০০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?