বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ নভেম্বর ২০২৪ ২৩ : ৩০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: দুদিন ধরে নিখোঁজ ছিলেন স্ত্রী। স্বামী খোঁজ শুরু করতেই ঘরের ভেতর থেকে বেরোল স্ত্রীর মৃতদেহ। তাও আবার ঘরের সোফা কামবেডের ভেতর থেকে। ঘটনাটি ঘটেছে পুণেতে। দুদিন ধরে নিখোঁজ ছিলেন ২৪ বছরের স্বপ্নালি পাওয়ার। তাঁর স্বামী উমেশ পাওয়ার পেশায় ক্যাব চালক। পুণের হাদাপসারের কাছে হুন্ডেকার বস্তিতে বাস করতেন স্বপ্নালি।
পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার সকালে স্বামী উমেশের সঙ্গে শেষবারের মত ফোনে কথা হয়েছিল স্বপ্নালির। কাজের জন্য বিডে থাকা উমেশ তখন বাড়ি ফিরছিলেন। ফিরে এসে স্বপ্নালিকে না পেয়ে তিনি দু'দিন ধরে শহরে খোঁজাখুঁজি করেন।
শনিবার সকালে উমেশ হঠাৎই আবিষ্কার করেন তাঁদের বাড়ি থেকে কিছু মূল্যবান জিনিসপত্র নিখোঁজ। বাড়িতে খোঁজাখুঁজি শুরু করতেই সোফা কাম বেডের ভেতর থেকে উদ্ধার হয় স্ত্রীর মৃতদেহ। ফুরসুঙ্গি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত তদন্ত শুরু করে।
ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, স্বপ্নালীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এবং তাঁর গলায় নখের দাগ পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিচিত কেউ এই খুনের সঙ্গে যুক্ত থাকতে পারে। কারণ ফ্ল্যাটে জোর করে ঢোকার কোনও চিহ্ন পাওয়া যায়নি। ইতিমধ্যে একজনকে সন্দেহের তালিকায় রেখেছে পুলিশ।
ডেপুটি কমিশনার অফ পুলিশ আর রাজা জানিয়েছেন, মৃতদেহ উদ্ধারের পর থেকেই সন্দেহভাজনের ফোন বন্ধ রয়েছে। পুলিশ সূত্রে খবর, সন্দেহভাজন প্রায়ই এই দম্পতির ফ্ল্যাটে আসত এবং মাঝেমধ্যে রাতে থেকেও যেত। জানা গিয়েছে, ফিঙ্গারপ্রিন্ট এবং ডগ স্কোয়াডের সাহায্যে মূল্যবান সূত্র পাওয়া গেছে।
পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে। খুন ও চুরির অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে এবং পুলিশ দ্রুত তদন্ত চালাচ্ছে, যাতে অপরাধীকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রেপ্তার করা যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?