বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১০ নভেম্বর ২০২৪ ২৩ : ২৬Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক : লক্ষ লক্ষ পেনশনভোগীর জন্য আসছে সুসংবাদ। আপনি কি একজন প্রাক্তন সরকারি কর্মচারী? আপনি কি সরকারের কাছ থেকে মাসিক পেনশন পান? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কর্মচারী প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন এর পেনশন স্কিমের আওতাভুক্ত পেনশনভোগীরা এখন থেকে যে কোনো ব্যাঙ্ক বা তার শাখা থেকে পেনশন তুলতে পারবেন। এই সুবিধা কার্যকর হবে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে ৭৮ লক্ষেরও বেশি পেনশনভোগী উপকৃত হবেন।
গত সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকার ‘কেন্দ্রীভূত পেনশন পেমেন্ট সিস্টেম’-এর প্রস্তাব অনুমোদন করেছে। এই ব্যবস্থায় পেনশনভোগীরা দেশের যে কোনো ব্যাঙ্ক বা শাখা থেকে পেনশন গ্রহণ করতে পারবেন। পাইলট প্রকল্প হিসেবে জানুয়ারি মাসে এটি কার্যকর হয়, যার মাধ্যমে অক্টোবর মাসে জম্মু, শ্রীনগর এবং কর্নালের ৪৯,০০০ পেনশনভোগীকে ১১ কোটি টাকার বেশি পেনশন বিতরণ করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এই তথ্য দিয়েছেন ।
এটি বাস্তবায়িত হলে, পেনশনভোগীদের আর শহর বদল বা ব্যাঙ্ক পরিবর্তনের সময় পেনশন পেমেন্ট অর্ডার স্থানান্তর করতে হবে না। দেশের যে কোনো ব্যাঙ্ক শাখা থেকে তারা সরাসরি পেনশন তুলতে পারবেন।
বর্তমান পেনশন বিতরণ ব্যবস্থা বিকেন্দ্রীভূত, যেখানে প্রতিটি আঞ্চলিক অফিস ৩-৪টি নির্দিষ্ট ব্যাঙ্কের সঙ্গে আলাদা চুক্তি করে। কিন্তু এটি পুরোপুরি বদলে যাবে। পেনশন চালুর সময় কোনো ভেরিফিকেশনের জন্য ব্যাঙ্ক যাওয়ার প্রয়োজন হবে না। পেনশন ছাড়ার সঙ্গে সঙ্গেই তা পেনশনভোগীর অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
এই সিস্টেম চালু হলে, পেনশনভোগীদের দেশজুড়ে পেনশন পেতে আর কোনো অসুবিধা হবে না। স্থান পরিবর্তন বা ব্যাঙ্ক বদলালেও পিপিও স্থানান্তরের প্রয়োজন পড়বে না।বিশেষত, যারা অবসরের পর নিজের শহরে ফিরে যান, তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। এই ব্যবস্থা ২০২৫ সালের জানুয়ারির মধ্যে পুরোপুরি কার্যকর হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?