বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'প্রেমিকা ছেড়ে চলে গেছে', হতাশায় মশা মারার তেল খেলেন যুবক, তারপর?

Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ২০ : ২৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিনের সম্পর্ক ভাঙায় হতাশা গ্রাস করেছিল যুবককে। প্রেমিকাই ভেঙেছেন সম্পর্ক। এর জেরে রাগে, দুঃখে চরম পদক্ষেপ করলেন তিনি। হতাশায় বাড়িতে আত্মহত্যার চেষ্টা করলেন যুবক। মশা মারার তেল খেয়ে আত্মহত্যা চেষ্টা করেন তিনি। সেই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়াতেও। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, যুবক উত্তরপ্রদেশের আগ্রার বাসিন্দা। সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন যুবক। বারবার দুঃখের কথা সমাজমাধ্যমে লিখতেন। গত শুক্রবার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে ব্রেকআপের পর তাঁর কষ্টের কথা ভাগ করে নিচ্ছিলেন। এরপর আচমকা কান্নায় ভেঙে পড়েন। সঙ্গে সঙ্গে ঘরে থাকা মশা মারার তেল খেয়ে ফেলেন।

 

ভিডিওতে দেখা গেছে, প্রথমবার মশা মারার তেল খেয়ে অস্বস্তি হচ্ছিল যুবকের। এর কিছুক্ষণ পর আবারও কয়েকবার তেলটি খান। পেটে যন্ত্রণা হতেই ভিডিওটি বন্ধ করে দেন। কিন্তু ততক্ষণে যুবকের আত্মহত্যার ভিডিও ভাইরাল হয়ে যায়। পুলিশ কমিশনারের মিডিয়া সেলের তরফে থানায় জানানো হয়। ভোররাতে যুবকের বাড়িতে পৌঁছয় পুলিশ। 

 

অচৈতন্য অবস্থায় যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে সঙ্কটজনক অবস্থায় ভর্তি রয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছিলেন যুবক। প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ায় মশা মারার তেল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। যুবকের শারীরিক অবস্থার উন্নতি হলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া