বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ২০ : ২০Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের ফাঁদ পাতা ভুবনে। সাধে কী আর বলে! প্রেমের জালে জড়িয়ে শেষপর্যন্ত অপহৃত হলেন প্রৌঢ়। পরে অবশ্য পুলিশের তৎপরতায় উদ্ধার করা গিয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। এই ঘটনায় তিন জনকে হ্যানিট্র্যাপ বিছানোর অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
জানা গিয়েছে, ৫০ বছরের ওই মাঝবয়সী প্রেমে পড়েন এক তরুণীর। কিছুদিন কথাবার্তা হওয়ার পর ঠিক হয়েছিল দেখা করবেন দু'জনে। সেই মতো দেখা করতে যান এক সন্তানের বাবা ওই ব্যক্তি। সেখান থেকেই তাঁকে অপহরণ করা হয়। এরপর ছেলের ফোনে মুক্তিপণ হিসেবে দাবি করা হয় তিন লাখ টাকা। এক লাখ টাকা দিয়ে দেওয়ার কথা বলা হয়। টাকার অঙ্ক নিয়ে বচসা হয় দু'পক্ষের। কিন্তু তিন লাখের কমে রাজি হয়নি অপহরণকারীরা।
পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির নাম লাল্লু চৌবে। ললিতপুরের বাসিন্দা তিনি। বৃহস্পতিবার ঘটে ঘটনাটি। পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর ছেলে। তদন্তে নামে পুলিশ। ওই ব্যক্তিকে খুঁজে বের করার জন্য পুলিশের একাধিক দল গঠন করা হয়। এরপর পরিকল্পনা মতো, আবার লাল্লু চৌবের ছেলের কাছে মুক্তিপণ চেয়ে ফোন এলে তিনি রাজি হয়ে যান ক্ষতিপূরণ দিতে। এরপর শনিবার একজন কনস্টেবল ভিকটিমের ছেলের পরিচয় দিয়ে মুক্তিপণ দিতে যান।
সেখানে পৌঁছলে অভিযুক্তদের একজন তাঁকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে অপহৃত ব্যক্তিকে আটক করে রাখা হয়েছিল। পুলিশ লোকেশন ট্র্যাক করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে পুলিশের বাকি দলটি পৌঁছে যায় সেখানে। উদ্ধার করা হয় লাল্লু চৌবেকে। গ্রেফতার হয় তিনজন। পুলিশ জানিয়েছে, তাঁদের নাম, কিরণ (৩৫), অখিলেশ আহিরওয়ার (৩০) এবং সতীশ সিং বুন্দেলা (২৬)।
অভিযুক্তেরা জেরায় জানিয়েছে, কিরণ ফোন করত ওই ভদ্রলোককে। তারপর প্রেমের জালে ফাঁসিয়ে দেখা করার কথা বলা হয়। সেই মতো লোকটিও আসে। তারপরই পূর্বপরিকল্পনা মতো কাজ হয়। জানা গিয়েছে, তাদের এই গ্যাং -এ আরও প্রচুর মহিলা আছে। তারা এভাবেই ছেলেদের ফোন করে প্রেমের প্রস্তাব দিয়ে ট্র্যাপে ফেলে। পুরো দলটির খোঁজে তল্লাশি শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?