বৃহস্পতিবার ১৪ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | মার্কিন মুলুকে ট্রাম্প জিততেই রাস্তায় নামল হাসিনার আওয়ামী লিগ, কোন পথে বাংলাদেশের রাজনীতি?

Riya Patra | ১০ নভেম্বর ২০২৪ ২০ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: মার্কিন মুলুকের নির্বাচনের ফলাফলের পর থেকেই আলোচনায় বাংলাদেশের রাজনীতি। নজর ছিল সব পক্ষের, ডোনাল্ড ট্রাম্প জেতার পর হাসিনার আওয়ামী লিগের কার্যক্রমের দিকে। রবিবারের বাংলাদেশ দেখে অনেকেই হিসেব কষছেন, পরিস্থিতি নিয়ে। 

 

হাসিনা সরকারের পতন এবং হাসিনার দেশত্যাগের পর কেটে গিয়েছে প্রায় তিনমাস। বাংলাদেশের রাজনীতিতে বদল এসেছে অনেক। আগস্ট মাসের পর, নভেম্বরের ১০ তারিখে ফের পথে বাংলাদেশের আওয়ামী লিগ। নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লিগ পথে নামবে, একথা আগেই জানানো হয়েছিল। শনিবারই আওয়ামী লিগের পক্ষ থেকে সমাজ মাধ্যমে জানানো হয়েছিল, গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে রবিবার বেলা তিনটায় গুলিস্তানের জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল রয়েছে তাদের। বাংলাদেশের সংবাদ মাধ্যম। সূত্রে খবর, হাসিনার দলের এই ঘোষণার পর থেকেই যেমন অন্তর্বর্তী সরকার পক্ষ কঠোর সিদ্ধান্তের কথা জানিয়েছে, তেমনই আওয়ামী লিগের কর্মসূচির পাল্টা কর্মসূচি ডেকেছে অন্যান্য একগুচ্ছ সংগঠন। 

 

ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে ১০জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সঙ্গে ছিল মার্কিন মুলুকে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি। শেখ মুজিবুর রহমানের ছবি এবং পোস্টার ছিল বলেও জানা গিয়েছে। 

 

আওয়ামী লিগের কর্মসূচির ঘোষণার পর, শনিবার রাত থেকেই ঢাকার জিরো পয়েন্টে একগুচ্ছ ছাত্র সংগঠনের নেতারা অবস্থান করছিলেন। আওয়ামী লিগের পাল্টা কর্মসূচি হিসেবে নানা জায়গায় জমায়েত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনগুলির। সে দেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও একাধিক সংগঠন পথে নেমেছে। বিক্ষোভকারীরা আওয়ামী লিগের কর্মসূচি প্রতিহত করার বার্তা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও এই জাতীয় কর্মসূচি প্রতিহত করবে বলে জানিয়েছে, তেমনটাই খবর আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে।

 

ঢাকার একাধিক জায়গায় পরিস্থিতি বিচারে রবিবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই লক্ষণীয়, একাধিক জায়গায় টহল দিচ্ছে সেনাবাহিনী। সচিবালয় সহ একাধিক জায়গায় বাড়ানো হয়েছে সেনাবাহিনীর নিরাপত্তা, বসানো হয়েছে চেক পয়েন্ট। আইনশৃঙ্খলা রক্ষায় ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউর সামনে বিক্ষোভ দেখায় বিএনপি। 

 

অন্যদিকে রবিবার আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা-সহ অন্যদের বিরুদ্ধে দায়ের হওয়া জুলাই আগষ্ট গণহত্যা মামলায় তাদের দেশে ফেরাতে সবধরনের পদক্ষেপ গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার। 

 

 

বর্তমানে বাংলাদেশের অবস্থা বিভিন্ন ঘাত প্রতিঘাতে জর্জরিত ও সম্মুখে নির্বাচন। মার্কিন নির্বাচনের সময়, ওয়াকিবহাল মহলের অনেকে বলেছিলেন, ওই ভোটের দিকে অনেকটা তাকিয়ে মুজিবের দেশ। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের মার্কিন যুক্তরাষ্ট্রের অদৃশ্য হাত থাকলেও দক্ষিন এশিয়ার ভু কৌশলগত দিক থেকে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর বাংলাদেশি অভিবাসন হিসাবে থাকেন তাঁরা এবার চাপের মুখে পড়তে পারেন কারণ রিপাবলিকান দল প্রথম থেকেই এর বিরোধী। বাংলাদেশের প্রধান ইউনূসের সঙ্গে ডেমোক্রেটিক দলের সুসম্পর্ক থাকার দরুন স্বাভাবিক ভাবেই ট্রাম্প এর সঙ্গে সম্পর্ক শক্ত নয়।তাছাড়া ড: ইউনুস ফ্রান্সের এইচইসি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয়ে ২০১৬ সালে বক্তব্য রাখার সময় ট্রাম্পের ক্ষমতা লাভকে “সূর্য গ্রহণ” বা অন্ধকার সময় “সমালোচনা করে বলেন যা হেকের ওয়েব সাইটে উল্লেখ রয়েছে। মার্কিন যুক্ত রাষ্ট্রের নির্বাচনে বড় ফ্যাক্টর ছিল ট্রাম্পের ভোট প্রচারের সমাবেশে গুটি কয়েক বাংলাদেশি দের আগমন, যাঁরা আওয়ামীলিগ সমর্থক। ট্রাম্প জয়ের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে আওয়াাামীম লিগেl আবার নতুন করে জেগে উঠবে কি না ট্রাম্পের হাত ধরে, তা নিয়ে জোর আলোচনা। তার মাঝেই হাসিনার দেশত্যাগের প্রায় তিনমাস পর পথে নামছে তাঁর দল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া