শুক্রবার ১৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ১০ নভেম্বর ২০২৪ ১৮ : ৪৯Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: কিছু মনে রাখার কাজ করে মস্তিষ্ক। স্মৃতিতে কিছু আসছে না বললেই মনে হয় মস্তিষ্কে কিছু সমস্যা হয়েছে। এই ধারণাই এবার ভুল বলছে গবেষণা। নতুন গবেষণায় উঠে আসছে মানুষের স্মৃতি সচল রাখার কাজ শুধু মস্তিষ্ক করে না, করে অন্যান্য অংশও। গবেষণা বলছে, শরীরের অন্যান্য বিভিন্ন কোষ স্মৃতি বজায় রাখতে সাহায্য করে।
সম্প্রতি নেচার কমিউনিকেশন জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা। এই গবেষণায় প্রকাশিত বিষয় নিয়ে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে বিজ্ঞানী মহলে। এই আবিষ্কার স্মৃতি সম্পর্কিত সমস্যাগুলির চিকিৎসার জন্য নতুন পথ তৈরি হল। গবেষণায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির নিকোলে ভি কুকুশকিন। তিনি বলছেন, শরীরের অন্যান্য কোষগুলিও শিখতে পারে এবং স্মৃতি গঠন করতে পারে। গবেষকরা দেখেছেন, মস্তিষ্কের কোষগুলির মতো, অ-মস্তিষ্ক কোষগুলিও একটি "মেমরি জিন" তৈরি করে দিতে পারে।
কীভাবে জানা গেল এই তথ্য? অ-মস্তিষ্কের কোষগুলি মেমরি ধরে রাখতে পারে কি না তা দেখার জন্য দেখা হয়েছিল প্রোটিন তৈরির ক্ষেত্রে কী করছে। দেখা যায় সেটি সফলভাবে করতে পারছে। সেখান থেকে গবেষকেরা বুঝতে সক্ষম হন এই কোষগুলোও মেমরি জিন তৈরি করতে সক্ষম।
গবেষক দলটির পরীক্ষায় উঠে এসেছে, এই কোষগুলির স্মৃতি ধরে রাখার প্রক্রিয়াটি মস্তিষ্কের মতোই হয়। ঠিক যেভাবে মানুষের মস্তিষ্কের নিউরনগুলি গঠন হয় এদেরও বিন্যাস তাই।
এই গবেষণা চিকিৎসা বিজ্ঞানে এক নতুন দিক খুলে দিল। এতদিন স্মৃতিনষ্ট সহ স্মৃতি সম্পর্কিত যে কোনও রোগের ক্ষেত্রে মস্তিষ্কের চিকিৎসা করা হত আর ওষুধ দেওয়া হত সেই হিসেবে। কিন্তু এই গবেষণাটি নতুন করে ভাবাচ্ছে। এবার এই ধরনের কোনও কেস এলে শুধু মস্তিষ্কই না আরও অনেক কিছুই খতিয়ে দেখতে হবে। তাই ভালো ব্রেনের জন্য শুধু মস্তিষ্ক নয়, সারা শরীরের চিকিৎসা প্রয়োজন। তবে এখনই সিদ্ধান্ত নয়, বিজ্ঞানীরা জানাচ্ছেন আরও অনেক গবেষণা করার প্রয়োজন আছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?