শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ছাড়লেন চাকরি, বিক্রি করলেন বাড়িও, শখ পূরণ করতে চরম সিদ্ধান্ত যুবতীর! শেষ পর্যন্ত যা হল

Riya Patra | ১০ নভেম্বর ২০২৪ ১৭ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: শখ পূরণের জন্য মানুষ কত সিদ্ধান্ত নিয়ে থাকেন। কেউ আরও বড় সিদ্ধান্ত নিতে কিংবা শখ পূরণ করতে চাকরি ছাড়েন, কেউ অন্য শহরে যাওয়ার জন্য বাড়ি বিক্রি করেন। কিন্তু মার্কিন যুবতীর সিদ্ধান্তে চমকে যাচ্ছেন অনেকে। অনেকেই আবার অনুপ্রাণিতও হচ্ছেন। যদিও শেষ পর্যন্ত যা হল, তাতে অবাক সকলে।

 

ফ্লোরিডার ওই বাসিন্দা পরিকল্পনা করেছিলেন বিশ্ব ভ্রমণের। সংসার, চাকরির জীবনের মাঝেই মুক্ত হাওয়ার মতোই একদিন তিনি শোনেন, একটি জাহাজ, তিনবছর ধরে ঘোরাবে দেশ থেকে দেশে। সঙ্গে থাকবেন আরও হাজার যাত্রী। শোনা মাত্রই সিদ্ধান্ত। তাঁর পরিকল্পনা ছিল, অন্য ১০০০ জন যাত্রীর সঙ্গে বিশ্বের ১৩৫ দেশ ভ্রমণ করবেন। পরিকল্পনা সফল করতে লাগবে বড় অঙ্কের টাকা। তাতেও পিছপা হননি। নিজের চাকরি ছেড়েছিলেন, এমনকি টাকা জোগাড় করতে বিক্রি করেছিলেন নিজের ঘরও। ঘর বিক্রি করার পর, তিনি রাস্তাতেই দিন কাটাতেন। 

 

স্থানীয় সংবাদ সংস্থায় তিনি জানিয়েছিলেন, ১০০০জনের সঙ্গে বিশ্ব ভ্রমণে যাবেন, এই ঘটনা শুনেই তিনি রোমাঞ্চিত হয়েছিলেন। 'লাইফ অ্যাট সি' নামের ওই জাহাজে যাওয়ার জন্য তিনি নিজের সঞ্চয়, জীবন নিয়েই সিদ্ধান্ত নিয়েছিলেন পরপর। বিশ্ব ভ্রমণের জন্য, জাহাজের টিকিটের দাম ছিল ৪ কোটি টাকা। নিজের জন্য আট তলায় ব্যালকনি বুক করেছিলেন, যাতে সমুদ্রের হাওয়া গায়ে মেখে যেতে পারেন এক দেশ থেকে অন্য দেশে। কয়েক ঘণ্টায় পছন্দের জায়গায় টিকিট কেটে ফেলেছিলেন। কথা ছিলো মিয়ামি থেকে জাহাজে উঠবেন তিনি। শুরু হবে তাঁর স্বপ্নের দেশ ভ্রমণের যাত্রা। 

 

এতদূর পর্যন্ত সব ঠিক ছিল। মাথায় বাজ পড়ে দিনকয়েক পর, যখন তিনি জানতে পারেন, ফ্লোরিডার বদলে জাহাজ বাহামা থেকে যাত্রা শুরু করবে। তাতেও মেনে নিয়েছিলেন একপ্রকার। তারপরে তাঁর কাছে খবর আসে, এই জাহাজ দেশ ভ্রমণের সমগ্র পরিকল্পনাই বাতিল করেছেন। 

 

কর্তৃপক্ষ জানাচ্ছে, ৭ অক্টোবরের ঘটনার পর, তাঁরা জাহাজ নিয়ে এই বিরাট পরিকল্পনা সম্পন্ন করার উদ্যোগ আর নিতে পারেননি। তারা জানাচ্ছে, তিন কিস্তিতে টাকা ফেরত দেবেন টিকিট কেটেছিলেন যাঁরা। স্বাভাবিক ভাবেই হতাশ ওই যুবতী, হতাশ বাকিরাও। তবে ওই মহিলা জানিয়েছেন, তিনি যেহেতু এখন মুক্ত, স্বাধীন একপ্রকার, তিনি অন্য একটি জাহাজ ভ্রমণ করবেন সৌদি আরবের উদ্দেশে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া