বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ১৬ : ৩৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: আধুনিক যুগে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে রুচি। ছকবাঁধা নিয়মের বাইরে জীবনযাপনে স্বাচ্ছন্দ্যবোধ করছেন অনেকে। বিয়ের ক্ষেত্রেও অন্যথা হচ্ছে না। কেউ নিজেকে বিয়ে করে সুখে থাকতে চাইছেন, কেউ বা খুঁজে নিচ্ছেন রোবট সঙ্গী। তেমনই ভার্চুয়াল স্ত্রীর সঙ্গে সংসার করছেন জাপানের এক যুবক। দেখতে দেখতে ছয় বছর সংসার করে ফেললেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ৪১ বছর বয়সি অকিহিকো কোন্ডো ২০১৮ সালে হাটসুন মিকুর সঙ্গে ভার্চুয়ালি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ৪ নভেম্বর তাঁদের বিবাহবার্ষিকী ছিল। ছয় বছর কাল্পনিক স্ত্রীর সঙ্গে দাম্পত্য তাঁর। বিবাহের ছয় বছর পূর্তি উপলক্ষে কেক কেটে উদযাপন করেন কোন্ডো। মিকুর মূর্তি পাশে নিয়ে, কেকের ছবি শেয়ার করেছেন তিনি। কেকে লেখা ছিল, 'আমি মিকুকে খুব পছন্দ করি। শুভ ষষ্ঠ বিবাহবার্ষিকী।'
কোন্ডোর ছবি সোশ্যাল মিডিয়ায় হু-হু করে ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যমকে কোন্ডো জানিয়েছেন, একাধিকবার তিনি প্রেমের সম্পর্কে আবদ্ধ হতে চেয়েছেন। সাতবার প্রেমের কথা জানিয়েছেন পছন্দের মানুষদের। কিন্তু বারবার প্রত্যাখ্যান জুটেছে কপালে। এমনকী বন্ধুদের থেকেও ঠাট্টা, মশকরা জুটেছে। অবশেষে মিকুকে বিয়ের সিদ্ধান্ত নেন।
মিকু একটি অ্যানিমেশন চরিত্র। ২০০৭ সালে এটি প্রথমবার মুক্তি পায়। ভোকালয়েড হল এক ধরনের গানের ভয়েস সিন্থেসাইজার সফটওয়্যার। মিকুকে দেখেই ভালবেসে ফেলেছিলেন কোন্ডো। ছোট থেকেই অ্যানিমেটেড চরিত্র তাঁর পছন্দ। যা ঘিরে সহকর্মীরাও মজা করতেন। চাকরিও ছেড়ে দিয়েছেন সেই কারণে। মিকুকে দেখেই পছন্দ হয়েছিল কোন্ডোর। কাল্পনিক স্ত্রীর সঙ্গে সংসার করে বর্তমানে বেজায় খুশি তিনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?