বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১০ নভেম্বর ২০২৪ ১৬ : ২০Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পরপর নৃশংস হত্যাকাণ্ড। একটি, দু'টি নয়। খুনের তালিকা দীর্ঘ। কারও ২০০, কারও বা ৫০০। কেউ নাম কুড়িয়েছে নৃশংসতার নিরিখে। বর্তমানে সময়ে বিভিন্ন খুনের ঘটনাই সুস্থ মস্তিষ্কের মানুষকে চমকে দেয়। কিন্তু বিশ্বের কুখ্যাত খুনিদের কীর্তি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কয়েক দশক ধরে। তাদের কীর্তি নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। বিশ্বের পাঁচজন কুখ্যাত খুনির কীর্তি জানলে একেবারে শিউরে উঠবেন।
দ্য আইসম্যান: আসল নাম রিচার্ড কুকলিনস্কি। ৩০ বছরে ২০০টি খুনের ঘটনায় সে জড়িত ছিল। আমেরিকার এই খুনির ভয়ে তটস্থ ছিলেন সকলে। সায়ানাইড স্প্রে থেকে চেন কাটার, হত্যাকাণ্ডে ব্যবহার করত বিভিন্ন জিনিস। ৭০ বছর বয়সে ২০০৬ সালে জেলবন্দি অবস্থায় তার মৃত্যু হয়।
দ্য অ্যানিম্যাল: আসল নাম জোসেফ বার্বোজা। একদিন নাইট ক্লাবে ঝামেলার জেরে এক ব্যক্তির গালে ঘুষি মেরেই হত্যা করেছিল জোসেফ। এরপরই তার নাম হয় 'দ্য অ্যানিম্যাল'। ২৬টি খুনের ঘটনা সে ঘটিয়েছে। ১৯৭৬ সালে ৪৩ বছর বয়সে এনকাউন্টারে তার মৃত্যু হয়।
দ্য সুপারকিলার: আসল নাম আলেকজান্ডার সোলোনিক। রাশিয়ার এই কুখ্যাত খুনি ৪০টি খুন করেছে। মার্শাল আর্ট জানত। যুক্ত ছিল সোভিয়েত সেনাবাহিনীতেও। দুই হাতে একসঙ্গে গুলি চালাতে পারত। ১৯৯৪ সালে পুলিশ তাকে গ্রেপ্তার করলেও, জেল থেকে পালিয়ে যায় সে। ১৯৯৭ সালে শ্বাসরোধ করে তাকে খুন করা হয়।
হ্যারি দ্য হেঞ্চম্যান: আসল নাম হ্যারি স্ট্রস। ১৯৩০ সালে আমেরিকার একটি খুনিদের গ্যাংয়ের সঙ্গে জড়িত ছিল। মাফিয়াদের কথা মতো শ'য়ে শ'য়ে খুন করত এই গ্যাংয়ের সদস্যরা। যাদের মধ্যে অন্যতম ছিল হ্যারি। লোকমুখে শোনা যায়, একজীবনে ৫০০টি খুন করেছে সে। ১৯৪১ সালে ৩১ বছর বয়সে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ব্রুটাল ব্রিট: আসল নাম জন চাইল্ডস। ১৯৭৪ থেকে ১৯৭৮ সালের মধ্যে ছ'টি খুন করেছে সে। এমনকী ১০ বছরের এক নাবালককেও খুন করে। নাবালক তার বাবার হত্যাকারী জন'কে চোখের সামনে দেখে ফেলেছিল। ১৯৭৯ সাল থেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভুগছেন।
জুলিও সান্টানা: বিশ্বের অন্যতম কুখ্যাত খুনি সান্টানা ব্রাজিলের বাসিন্দা ছিল। ১৭ বছর বয়স থেকে খুন করত। একজীবনে ৪৯২টি খুন করেছেন সান্টানা। বর্তমানে ব্রাজিলের এক প্রত্যন্ত গ্রামে থাকে, চাষবাস করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?