বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শ্বশুরবাড়িতেই প্রেমে মত্ত নববধূ, প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত দেখে ফেললেন শাশুড়ি, তারপর?

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ০৪ : ১১Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পরেও প্রেমে মত্ত নববধূ। এমনকী শ্বশুরবাড়িতে পা রেখেও পুরনো অভ্যাস বদলায়নি। লুকিয়ে লুকিয়ে প্রেম করলেও, শেষমেশ ধরা পড়লেন তরুণী। প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে তাঁকে দেখে ফেললেন শাশুড়ি। এরপরই চরম পদক্ষেপ করলেন নববধূ। প্রমাণ লোপাটের জন্য শাশুড়িকে খুন করলেন। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছে মধ্যপ্রদেশের ছতরপুর জেলায়। জুজার নগর থানার অন্তর্গত খুদেরি গ্রামে সম্প্রতি শাশুড়িকে খুন করেন এক তরুণী। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, তরুণীকে তাঁর প্রেমিকের সঙ্গে দেখে ফেলেছিলেন শাশুড়ি। শ্বশুরবাড়িতে প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন নববধূ। শাশুড়ি তা দেখে ফেলেন। 

 

পুলিশ জানিয়েছে, বিয়ের পর তরুণীর প্রেমিক প্রায়শই শ্বশুরবাড়িতে আসতেন। সম্প্রতি তাঁদেরকে একসঙ্গে দেখে ফেলেন তরুণীর শাশুড়ি। বাইরে যাতে তিনি কাউকে না জানান, এর আগেই তাঁকে খুনের পরিকল্পনা করেন তরুণী ও তাঁর প্রেমিক। বাড়ির মধ্যে ভারী পাথর এবং ইট দিয়ে শাশুড়ির মাথা থেঁতলে খুন করেন তাঁরা। 

 

স্থানীয়দের থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রক্তাক্ত অবস্থায় দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পরিবারের তরফে এফআইআর দায়ের হতেই তরুণী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। যে পাথর ও ইট দিয়ে খুন করা হয়েছিল, সেগুলোও উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্ত জারি রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া