বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কবর থেকে চিৎকার! মাটি খুঁড়তেই আঁতকে উঠলেন গ্রামবাসীরা, 'মৃতা'র কাণ্ডে চোখ ছানাবড়া পুলিশের

Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৪২Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: কবর থেকে ভেসে আসছে আর্তনাদ। চিৎকার শুনেই ছুটে এলেন পথচলতি গ্রামবাসীরা। শুরু হয় মাটি খোঁড়াখুঁড়ি। মাটি খুঁড়তেই আঁতকে ওঠেন সকলে। কবরের মধ্যে বেঁচে আছেন তরুণী! কবর থেকে উঠেই সোজা থানায় ছুটলেন তিনি। এরপরই বিস্ফোরক অভিযোগ পুলিশের কাছে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে। তরুণী পেশায় একজন যোগা প্রশিক্ষক। তরুণী পুলিশকে জানিয়েছেন, ২৩ অক্টোবর তাঁকে নগ্ন করে খুনের চেষ্টা করেছিলেন কয়েকজন। অভিযুক্তের মধ্যে বিন্দু নামের এক তরুণীও আছেন। বিন্দুর সন্দেহ ছিল, তাঁর স্বামীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন যোগা প্রশিক্ষক। সন্দেহের বশেই তরুণীকে খুনের চেষ্টা করেন বিন্দু ও তাঁর বন্ধুরা। 

 

তরুণী জানিয়েছেন, সেদিন একটি নির্জন এলাকায় তাঁকে নিয়ে গিয়ে নগ্ন করে মারধর শুরু করেন সকলে। এরপর শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়। এরপরই জ্ঞান হারানোর অভিনয় করেন তরুণী। অভিযুক্তদের মনে হয়, তরুণীর মৃত্যু হয়েছে। তখনই প্রত্যন্ত এলাকায় তরুণীকে মাটির নীচে পুঁতে সকলে পালিয়ে যান। কিন্তু মাটির নীচেও শ্বাস নিয়ে বেঁচেছিলেন তিনি। কবর থেকে তাঁর চিৎকার শুনেই ছুটে এসে গ্রামবাসীরা উদ্ধার করেন। 

 

কবর থেকে উঠে জামাকাপড় পরেই থানায় গিয়ে অভিযোগ জানান তরুণী। এও জানান, খুনের চেষ্টার পর তাঁর সমস্ত গয়না, টাকা নিয়ে পালিয়ে যান অভিযুক্তরা। এই ঘটনায় বিন্দু নামের তরুণী সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত জারি রেখেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া