বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ৩৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: লাইনে দাঁড়িয়েছিল এক্সপ্রেস ট্রেন। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা ট্রেনের মধ্যে কাজ করছিলেন এক ব্যক্তি। হঠাৎ ট্রেন চলতে শুরু করায় ঘটে ভয়াবহ দুর্ঘটনা। দুটো কাপলিং এর চাপে পড়ে মৃত্যু ঘটল সেই রেলকর্মীর।
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শনিবার বিহারের বেগুসরাইয়ের বরাউনি জংশনে। রেল পুলিশ এই দুর্ঘটনার খবরটি সত্য বলেই জানিয়েছে। জানা গিয়েছে, একটি শান্টিং অপারেশনের সময় অমর কুমার রাও নামে রেলের একজন পোর্টার নিহত হয়েছেন। তিনি সোনপুর রেলওয়ে বিভাগের অধীনে স্টেশনে কর্মরত একজন পোর্টার।
আরপিএফ জানিয়েছে, লখনউ-বরাউনি এক্সপ্রেস (নং: ১৫২০৪) লখনউ জংশন থেকে আসে। এই সময় মিস্টার রাও বরাউনি জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ করছিলেন। ট্রেন চলতে শুরু করেছে খেয়াল করেননি তিনি। রেল সূত্রে খবর, রাও যখন ট্রেনের কাপলিং খোলার চেষ্টা করছিলেন তখন এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি পিষে দেয় তাঁকে।
ট্রেনের যাত্রীরা হইচই শুরু করেন। কয়েকজন যাত্রী অ্যালার্ম বাজাতে শুরু করেন। সেই আওয়াজে চালক ট্রেন থেকে নেমে এসে ওই দৃশ্য দেখে চম্পট দেন। তিনি চাইলে পারতেন তড়িঘড়ি কোনও ব্যবস্থা নিতে, কিন্তু করেননি। উল্টে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, এর ফলেই মৃত্যু হয়েছে ওই রেলকর্মীর। ট্রেন চালকের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন প্রত্যক্ষদর্শীরা।
কীভাবে মৃত্যু হয়েছে রাওয়ের তা এসেছে প্রকাশ্যে। তাতে দেখা যাচ্ছে, তিনি এক্সপ্রেস ট্রেনের দুই কোচের মধ্যে আটকে পড়েছেন। আর সেই দৃশ্য ক্যামেরা বন্দি করতে ব্যস্ত দর্শকেরা। তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। একটু সতর্ক হলেই বাঁচাতে পারত রেলকর্মীকে মত তাঁদের। কেউ আবার বলছেন, একজন রেলকর্মী যখন কাজ করছেন সেই তথ্য রেলের চালকের কাছে নেই কেন? গোটা ঘটনা নিয়েই তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?