রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৯ নভেম্বর ২০২৪ ২৩ : ১৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দলীয় তদন্ত কমিটির মুখোমুখি হলেন প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্য। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে দলের সদর দপ্তরে সিপিএমের ইন্টারন্যাল কমপ্লেইন কমিটি বা আইসিসি'র মুখোমুখি হন তন্ময়। তাঁর সঙ্গে এবিষয়ে কথা বলেন আইসিসি'র চেয়ারম্যান এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অঞ্জু কর এবং অপর দুই সদস্য শ্যামলী প্রধান এবং সুমিত দে। প্রসঙ্গত, অঞ্জু কর সিপিএমের কেন্দ্রীয় কমিটির এবং অপর দু'জন দলের রাজ্য কমিটির সদস্য।
এর আগে তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি কর্তব্যরত এক মহিলা সাংবাদিকের সঙ্গে অশালীন আচরণ করেছেন। ফেসবুকে ওই সাংবাদিক গোটা বিষয়টি জানান। তন্ময়ের বিরুদ্ধে স্থানীয় বরানগর থানায় অভিযোগও দায়ের হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তন্ময়। মুখোমুখি হয়েছেন পুলিশেরও। কিন্তু ঘটনার পরে পরেই সিপিএম তাঁকে সাসপেন্ড করে। সাংবাদিক সম্মেলন করে তন্ময়ের সাসপেনশন-এর বিষয়টি দলের তরফে জানিয়ে দেওয়া হয়।
পরবর্তী সময়ে দলের নিয়ম অনুযায়ী ঘটনার তদন্ত শুরু করে আইসিসি। দলের একটি সূত্র মারফত জানা গিয়েছে, শনিবার প্রায় দু'ঘণ্টার কাছাকাছি সময় ধরে তন্ময়ের সঙ্গে কথা বলে তদন্ত কমিটি। গোটা ঘটনাটি জানতে চায়। জানতে চায় অভিযোগকারীকে তন্ময় নিজে কতদিন ধরে চেনেন। কমিটির সামনে তন্ময় তাঁর নিজের বক্তব্য পেশ করেন।
এই ঘটনা সামনে আসার পর তৃণমূল নেতৃত্ব তন্ময়ের সমালোচনায় মুখর হয়েছিলেন। তৃণমূলের প্রাক্তন সাংসদ ও নেতা কুণাল ঘোষ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেন, তদন্ত হোক। সত্য হলে সিপিএমের তন্ময় ভট্টাচার্যকে ওই মহিলা সাংবাদিকের করা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করুক পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?