বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ২১ : ৫৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: বাইক চালান খুব স্পিডে। মাথায় হেলমেট থাকলেও অনেক ক্ষেত্রে ঘটে দুর্ঘটনা। অনেকক্ষেত্রে বাদ যায় আঙুল। কিন্তু কীভাবে? হিসাব বলছে, মাত্র গত দেড় বছরে শুধু একটি হাসপাতালেই ৫০ টির বেশি এরকম কেস এসেছে।
তদন্তে উঠে এসেছে, এই আঙুল বাদ যাওয়ার ঘটনা কোনও গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কারণে ঘটেনি, বাইকের চেন পরিষ্কার করার সময় ঘটেছে। কারও একটা, আবার কারও চারটে পর্যন্ত আঙুল হারিয়েছে। কেউ আবার প্লাস্টিক সার্জারিও করিয়েছেন।
বাইক স্টার্ট করার পর চেন পরিষ্কার করা বিপজ্জনক। বাইকের চেন পরিষ্কার করতে হয় খুব সাবধানে। গ্রীসিং এবং অতিরিক্ত গ্রীস অপসারণের জন্য বাজারে বিশেষ সরঞ্জাম পাওয়া গেলেও, অনেকেই অবৈজ্ঞানিক পদ্ধতি পরিষ্কার করেন বাইক। ফলে তারা হাত দিয়েই চেনে গ্রীসিং করে। এরপর বাইক স্টার্ট করে। বাইক স্ট্যান্ডে রেখে এবং এক্সিলারেটর চালু করে গোটা প্রক্রিয়া দ্রুততার সঙ্গে করে। এই করতে, আঙুলটি দুর্ঘটনাক্রমে পিছলে যেতে পারে এবং চেন স্প্রোকেটের মধ্যে আটকে যেতে পারে, তখনই ঘটে যেতে পারে ভয়ংকর দুর্ঘটনা। হতে পারে অঙ্গচ্ছেদ পর্যন্ত।
যদি আঙুল এইভাবে কেটে যায়, তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। একটি আঙুল কেটে গেলে ময়লা এবং চর্বি অপসারণ করার জন্য এটি পরিষ্কার জল দিয়ে ভালভাবে ধুয়ে ফেলতে হবে। তারপরে, এটি একটি পরিষ্কার কাপড়ে মুড়িয়ে একটি প্লাস্টিকের কভারে রাখতে হবে। প্লাস্টিকের আবরণটি বরফে রেখে ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে নিয়ে যেতে হবে। সাধারণত এইভাবে আঙুলটি ৪৮ ঘন্টা পর্যন্ত সংরক্ষণ করা যায়, তবে যত সময় যাবে তত সফলভাবে আঙুল জোড়া লাগানোর সম্ভাবনা হ্রাস পাবে।
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে, ২০২৩ সালের শুরু থেকে এই বছরের অক্টোবর মাস পর্যন্ত, শুধুমাত্র একটা হাসপাতালেই ৫১ টি আঙুলের পুনরায় সংযুক্তি অস্ত্রোপচার করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, এই কেসগুলোর সবটাই হয়েছে বাইকের চেন পরিষ্কার করতে গিয়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?