মঙ্গলবার ১২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
দেবস্মিতা | ০৯ নভেম্বর ২০২৪ ১৯ : ৩৮Debosmita Mondal
আজকাল ওয়েবডেস্ক: গাড়ি সে দু'চাকা হোক কি চার চাকা কিংবা আরও বেশি। নাম্বার প্লেট লাগানো মাস্ট। নম্বর প্লেট ছাড়া গাড়ি বাইরে বেরোনো বেআইনি। নাম্বার প্লেটের শুরুতেই থাকে দুটো ইংরেজি অ্যালফাবেটিক্যাল লেটার। যেমন ধরুন কোনও গাড়িতে লাগানো রয়েছে DL (ডিএল) তার মানে গাড়িটি দিল্লির। আবার কোনও গাড়িতে যদি WB (ডব্লিউবি) লেখা থাকে তাহলে সেই গাড়িটি পশ্চিমবঙ্গের। কিন্তু যদি লেখা থাকে BH (বিএইচ)? তাহলে সেটা কোন রাজ্যের বা কী বিশেষত্ব?
সব গাড়িতে ব্যবহার করা যাবে না এই নম্বর প্লেট। তাহলে? শুধুমাত্র নির্বাচিত ব্যক্তিরাই এই প্লেট ব্যবহার করতে পারবেন।
প্রথমত, শুধুমাত্র রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কর্মীরা BH নম্বর প্লেটের জন্য আবেদন করতে পারেন।
দ্বিতীয়ত, প্রতিরক্ষা দপ্তরে কর্মরত কর্মীরাও এর জন্য আবেদন করতে পারবেন।
তৃতীয়ত, ব্যাঙ্ক কর্মীরাও BH নম্বর প্লেট পেতে পারেন।
চতুর্থত, প্রশাসনিক সেবার সঙ্গে জড়িত কর্মচারীরাও এর জন্য আবেদন করতে পারবেন।
পঞ্চমত, একই সময়ে, চারটির বেশি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অফিস রয়েছে এমন যে কোনও বেসরকারি সংস্থার কর্মীরাও এর জন্য আবেদন করতে পারেন।
BH নম্বর প্লেট সারা ভারতে বৈধ। তাই এই নম্বর প্লেট থাকলে যে কোনও রাজ্যে গাড়ি নিয়ে যেতে পারবেন। যাদের প্রায়ই বিভিন্ন শহরে যেতে হয় তাদের জন্য এই নম্বর প্লেট লাগানো সুবিধেজনক। কারণ রাজ্য বদলালেও পরিবর্তন করতে হয় না নম্বর প্লেট।
গাড়ির জন্য BH নম্বর পেতে চাইলে কী করতে হবে? প্রথমে MoRTH-এর Vahan পোর্টালে লগ ইন করতে হবে। সেখানে গিয়ে ফর্ম ২০ পূরণ করতে হবে। যদি বেসরকারি সংস্থায় কর্মরত হন তাহলে ফর্ম ১৬ পূরণ করতে হবে। এরপর কাজের সার্টিফিকেটের সঙ্গে কর্মচারি আইডি দিতে হবে। এই পুরো বিষয়টা খতিয়ে দেখবে সংশ্লিষ্ট রাজ্য সরকার। আপনি এরপর একটি BH সিরিজের নম্বর পছন্দ করে নিতে পারেন। সমস্ত কিছু খতিয়ে দেখে Rto অফিস থেকে মিলবে অনুমোদন। এরপর জমা করতে হবে ফি। কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন BH নম্বর প্লেট। সঙ্গে যে কোনও রাজ্যে যাওয়ার ছাড়পত্র।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?