সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | Uttarakhand: সুড়ঙ্গ থেকে শ্রমিকরা বেরোতে শুরু করেছেন

Pallabi Ghosh | ২৮ নভেম্বর ২০২৩ ২০ : ০১Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ অপেক্ষা আর উৎকণ্ঠার অবসান। বিপর্যয়ের ১৭ দিনে সুড়ঙ্গ থেকে একে একে শ্রমিকরা বেরোতে শুরু করলেন। আর আধঘণ্টার মধ্যে উদ্ধার করা হবে ৪১ জন শ্রমিককেই। যাঁদের মধ্যে রয়েছেন বাংলার তিন শ্রমিক। ঘটনাস্থলে রয়েছেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
টানেলের বাইরে অস্থায়ী একটি স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা করানো হবে শ্রমিকদের। এরপর ৩০ কিলোমিটার দূরে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে। তৈরি করা হয়েছে গ্রিন করিডোর। সুড়ঙ্গের বাইরে প্রস্তুত রয়েছে ৪১টি অ্যাম্বুল্যান্স। উত্তরকাশী জেলা হাসপাতালে ৪১টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। প্রত্যেক শয্যায় রয়েছে অক্সিজেনের ব্যবস্থা। কোনও শ্রমিকের অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত হৃষীকেশ এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চপার রয়েছে।
১২ নভেম্বর দীপাবলিতে ধসে টানেলের মধ্যে আটকে পড়েন ৪১ জন শ্রমিক। ব্রহ্মখাল-যমুনোত্রী জাতীয় সড়কের সিল্কিয়ারা থেকে দান্দলগাঁও পর্যন্ত এই টানেলটি তৈরি করা হচ্ছে। ভোরবেলা ভূমিধসে সেই সুড়ঙ্গের দেড়শো মিটার অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
গত সপ্তাহেই সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের কাছাকাছি পৌঁছনোর জন্য মাইক্রো টানেল তৈরির কাজ শুরু হয়। মাত্র ১০ মিটার রাস্তা যখন বাকি, তখনই অগার মেশিন খারাপ হওয়ায় থমকে যায় ড্রিলিংয়ের কাজ। এরপর শুরু হয় ম্যানুয়েল খনন। পাহাড়ের ওপর থেকে লম্বালম্বি ভাবে খনন শুরু হয়। সোমবার উদ্ধারকাজে আনা হয় র‍্যাট হোল মাইনার্সদের। যত প্রহর এগোয়, ততই শ্রমিকদের সঙ্গে উদ্ধারকারীদের দূরত্ব কমতে থাকে। অবশেষে মঙ্গলবার রাতেই সুড়ঙ্গ থেকে বের হবেন ৪১ জন শ্রমিক।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া