শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৫৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: শেষ রাতে অনুভূত হচ্ছে শিরশিরানি ভাব। হাওয়া অফিস সূত্রে খবর, ১৫ নভেম্বরের পর থেকেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে। পশ্চিমের জেলাগুলিতে বেশি ঠান্ডা অনুভূত হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে রাজ্যে উত্তুরে হাওয়া প্রবেশ করার অনুকূল পরিস্থিতি রয়েছে।
এদিকে, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ থাকবে আংশিক মেঘলা। রবিবার অবশ্য দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী মঙ্গলবার থেকে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।
প্রসঙ্গত, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, ওই ঘূর্ণাবর্ত থেকে শীঘ্রই তৈরি হবে নিম্নচাপ। তবে বাংলার উপর তার সরাসরি প্রভাব পড়বে না। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা। তার জেরে তামিলনাড়ুতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এটা ঘটনা ঘূর্ণিঝড় ডানার প্রভাব বঙ্গে সেভাবে পড়েনি। ল্যান্ডফল করেছিল ওড়িশায়। তবে পড়শি রাজ্যে আছড়ে পড়ার ফলে কিন্তু তারপর থেকেই বাংলায় আবহাওয়ার একটা পরিবর্তন হয়েছে। সেই গরম আর নেই। বরং একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আর হাওয়া অফিস জানাচ্ছে, ১৫ নভেম্বরের পর দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা কমবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?