বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

gujarat family honours lucky car

দেশ | প্রিয় মানুষের নয়, প্রিয় ‘‌গাড়ির’‌ শ্রাদ্ধ দিল গুজরাটের এক পরিবার 

Rajat Bose | ০৯ নভেম্বর ২০২৪ ১৭ : ৩৪Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ প্রিয় মানুষের নয়। হল প্রিয় গাড়ির ‘‌শ্রাদ্ধ’‌। গুজরাটের এক পরিবার এমনই কাণ্ড ঘটিয়েছে। খরচ করেছেন ৪ লক্ষ টাকা। খাইয়েছেন দেড় হাজার মানুষকে। জানা গেছে, গুজরাটের ওই পরিবার ১২ বছরের পুরনো গাড়িকে বিদায় জানিয়েছে এমনই জমকালো অনুষ্ঠান করে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।


সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলায়। নির্মাণ ব্যবসায়ী সঞ্জয় পোলারার বিশ্বাস ছিল, তাঁর জন্য সৌভাগ্য বয়ে এনেছে তাঁর ১২ বছরের পুরনো গাড়িটি। তাই সম্প্রতি সেই গাড়ি বিক্রি করে দেওয়ার বদলে সেটির ‘শ্রাদ্ধ’ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো বৃহস্পতিবার গাড়িটিকে ফুল–মালা দিয়ে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নীচে চাপা দিয়ে দেওয়া হয়। এর পর আগত অতিথিদের জন্য খাওয়াদাওয়ার আয়োজনও ছিল। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি পুরোহিতরাও ছিলেন। প্রসঙ্গত, ওই নির্মাণ ব্যবসায়ীর গুজরাটের লাঠি তালুকার পদরসিঙ্গা গ্রামে। 

 
এদিকে, গাড়িটির শ্রাদ্ধ দেওয়ার পর সঞ্জয় জানান, ভবিষ্যত প্রজন্মের কাছে গাড়িটির প্রতি ভালবাসা এবং স্মৃতি তৈরি করার জন্য অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন তিনি। এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি অনেকেই দেখেছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া