বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'আমি সবচেয়ে বেশি ট্রোলড হয়েছি', বিদায় সম্বর্ধনায় বললেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়

দেবস্মিতা | ০৮ নভেম্বর ২০২৪ ০৪ : ২৬Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কিছু সময়...তারপরই... খুলে রাখবেন কালো কোট। প্রিয় চেয়ারটাও আর ছোঁয়া হবে না। কলম উঠবে না, লেখা হবে না কোনও রায়। সে রায় হতে পারত কোনও জঘন্য অপরাধের সাজার কিংবা কারও নির্দোষ ঘোষণার। এখন শুধুই অবসর... সেই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের বিদায়ী প্রধান বিচারপতির বক্তব্য, 'আমিই হয়ত এমন একজন যে সবচেয়ে বেশি চর্চিত হয়েছি এবং ট্রোলড হয়েছি।' 

 

 

এরপরই গমগমে গলায় বলে উঠলেন উর্দু কবির এক শায়েরি..

"মুখলিফ সে মেরি শাকসিয়াত সাওয়ারতি হ্যায়, 

মেন দুশমানো কা বড়া আহতেরাম করতা হুন।"

 

 

যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, প্রতিপক্ষ আমার ব্যক্তিত্বকে আরও উন্নত করে। আমার শত্রুদের প্রতি আমার শ্রদ্ধা আছে। শুক্রবার ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বিদায়ী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করেছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আগামী ১০ নভেম্বর তিনি অবসর নিচ্ছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব থেকে। তবে আজই ছিল আদালতে তাঁর শেষ কর্মদিবস। 

 

 

 

 

 

এদিনের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিচারপতি বিআর গাভাই, পিকে মিশ্র, সিটি রবিকুমার, এমএম সুন্দ্রেশ, মনোজ মিশ্র, এসভিএন ভাট্টি, পিএস নরসিমহা, সন্দীপ মেহতা, দীপঙ্কর দত্ত, কেভি বিশ্বনাথন ছাড়াও অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা এবং সিনিয়র সদস্যরা। উপস্থিত ছিলেন কৌঁসুলি কপিল সিব্বাল। কপিল সিব্বাল এদিন প্রশংসা করেন প্রধান বিচারপতির। তিনি বলেন, ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। 

 

 

প্রসঙ্গত, ডি ওয়াই চন্দ্রচূড় ছিলেন সুপ্রিম কোর্টের ৫০ তম প্রধান বিচারপতি। তাঁর বাবাও ছিলেন সুপ্রিম কোর্টের একজন প্রধান বিচারপতি। কর্মজীবনের শেষদিনে বাবার প্রসঙ্গ তোলেন। বলেন, বাবা শিখিয়েছেন কী করে কাজ করতে হয়। অনেক সময় বিচারকদের অনেক সীমাবদ্ধতা থাকে। এজলাসে যত মামলা ওঠে সব অন্যায়কারীকে সবসময় উপযুক্ত সাজা দেওয়া সম্ভব হয় না। তবে প্রতি বিচারকের চেষ্টা করা উচিত আপোষ না করার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া