শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | পুজোয় ভাল-মন্দ খেয়ে বেড়েছে ওজন? কীভাবে বাড়তি মেদ ঝরাবেন? জানালেন পুষ্টিবিদ

Soma Majumdar | ০৮ নভেম্বর ২০২৪ ০৪ : ২৪Soma Majumder

পুজো মানেই বাঙালির লাগামছাড়া আনন্দ। ডায়েটকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার অনিয়ম, বাঁধনহীন খাওয়াদাওয়া। তাই তো মাত্র কয়েক দিনেই বেশ অনেকটা উর্ধ্বমুখী হয় ওজনের পারদ। তবে পুজোর পর ওজন-মেশিনে যে কয়েক কেজি বাড়তি দেখাচ্ছে, তার অনেকটাই সহজে কমিয়ে ফেলা সম্ভব। শুধু মানতে হবে সঠিক ডায়েট।

সাধারণত ওজন কমানোর ডায়েটে বাদ যায় তেল মশলাযুক্ত খাবার। কিন্তু পুজোয় স্বাদ বদলানোর পর কি আর স্যালাড-স্যুপে মন বসে! তাই এই সময় ডায়েটের লো ক্যালোরি খাবার হতে হবে সুস্বাদু। সঙ্গে চিনি, ময়দা এবং জাঙ্ক ফুডের দিকে ঘুরেও তাকালে চলবে না। তাহলে সকাল থেকে রাত ডায়েটে কখন কী খাবেন? জানালেন  পুষ্টিবিদ রিঙ্কি বিশ্বাস। 

ঘুম থেকে উঠে: তামার গ্লাস অথবা পাত্রে আগের দিন রাতে জল রেখে দিন। সকালে খালি পেটে খান সেই জল।

মর্নিং ড্রিঙ্ক: কপারের পাত্রে রাখা জল খাওয়ার পর ঈষৎ উষ্ণ জল খান। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এক গ্লাস গরম জলে লেবুর রস ও মধু মিশিয়ে খেতে পারেন। সুগার থাকলে মধু বাদ দিন। পুজোয় খাওয়াদাওয়ায় পেটফাঁপা, বদহজমের সমস্যা বাড়লে আগের দিন রাতে এক চামচ জোয়ান জলে ভিজিয়ে রাখুন। পরের দিন সকালে চুমুক দিন সেই জলে।

ব্রেকফাস্ট: সকালে হালকা কিছু খেতে চাইলে স্মুদি ভাল খাবার। দু-তিন চামচ ওটস, ১৫০ গ্রাম দই, এক চামচ মিক্সড সিড, ২ চামচ রোস্টেড মাখানা গুঁড়ো, কলা দিয়ে স্মুদি বানাতে পারেন। সুগারের রোগীদের জন্য ছাতুর শরবত খুব ভাল। ব্রেকফাস্টের পর এক ঘণ্টা ব্যবধানে জিরে ফোটানো জল খেতে পারেন। ২৫০ মিলি জলে ১ চা চামচ জিরে, এক টুকরো দারচিনি ফুটিয়ে ছেঁকে খান।

মিড মর্নিং: যে কোনও একটি মরশুমি ফল মিড মর্নিংয়ে খেতে পারেন।

লাঞ্চ: দ্রুত ওজন কমাতে চাইলে হাই প্রোটিন চিকেন স্যালাড খেতে পারেন। ১০০ গ্রাম চিকেন সেদ্ধ করে শশা, পেঁয়াজ, টমেটো কুচি, গোলমরিচ, চাট মশলা দিয়ে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু চিকেন স্যালাড। অফিসেও সহজে এই স্যালাড নিয়ে যেতে পারেন। নিরামিষাশীদের চানা মটরের স্যালাড বেশ ভাল খাবার। চাইলে ওই স্যালাডের প্রোটিন আরও বাড়ানোর জন্য পনির কিংবা মাশরুম সেদ্ধ করে দিতে পারেন। ভাত ছাড়া একেবারে না চললে দুপুরে দেড় কাপ ভাত যে কোনও একটি সবজি দিয়ে খান। মাছ- মাংস খেলে তার মধ্যেই সবজি দিয়ে দিন।  নিরামিষাশীদের জন্য রাজমা চাল খুব ভাল খাবার।

বিকেলের স্ন্যাকস: বিকেলে খান এক মুঠো মাখানা, সুইট কর্ন। মুড়ির সঙ্গে শশা, টমেটো, পেঁয়াজ দিয়েও খেতে পারেন।

ডিনার: রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে ডিনার সেরে ফেলুন। ডিনারের জন্য গাজর, ক্যাপসিকাম, বিনস, কর্ন জলে ফুটিয়ে উপর থেকে ডিমের সাদা অংশ ছড়িয়ে স্যুপ বানিয়ে নিন। স্যুপ পছন্দ না হলে একটা ওটসের রুটি আর লাউয়ের তরকারিও খেতে পারেন। কিংবা খান সবজি দিয়ে পাতলা মুসুর ডাল।

শুতে যাওয়ার আগে: ডিনারের অন্তত দু’ঘণ্টা পর জিরে, দারচিনি ফোটানো জল খেয়ে নিন। সারা দিনে তিন বার ওই পানীয় খেতে পারলে ভাল। রাতে শোওয়ার আগে ইসব গুলের সঙ্গে চিয়া সিড মিশিয়ে খান। এর ফলে সারা দিন ক্যালোরি কম থাকলেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া