শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রঙেই মন মিলন্তি

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ০৩ : ৫০Soma Majumder

                                                                                                   পরমা দাশগুপ্ত

মনের মিলেই কি সাজের মিল হয়? নাকি সাজের মিলে আরও মিলেমিশে যায় এক জোড়া মন? সে তর্ক বরং থাক। কিন্তু ইদানীং প্রেমে পোশাকের রং-মিলন্তি কিন্তু রীতিমতো ‘ইন’! ওই যাকে ‘কাপল গোলস’ বলে, সে তালিকায় এক্কেবারে উপর দিকে। আর রঙের সেই মিলে আরও নতুন করে প্রেমে হাবুডুবু দু’জনেই! অন্তত সোশ্যাল মিডিয়া তো তা-ই বলে!  

ধরা যাক, কালো পাড় আগুনরঙা শাড়িতে একমুঠো আগুন ছড়িয়ে দিয়েছেন প্রেমিকা। প্রেমিকও কিন্তু চোখ টানবেন ততটাই। কারণ তাঁরও যে কালো পাঞ্জাবির সঙ্গে জুটি বেঁধেছে আগুনরঙা ধুতি! আর তাতেই কেল্লাফতে! ব্যস, ছবিতেও ছয়লাপ! 

নভেম্বর শুরু হয়ে গিয়েছে। উৎসবের ক্যালেন্ডার শেষ হতে না হতেই উঁকি দিচ্ছে বিয়ের মরশুম। একে একে এবার লাইন দিয়ে বিয়েবাড়ি। রং মেলানো সাজে কি আপনিও হয়ে উঠতে চাইছেন ভিড়ের মধ্যমণি? মুশকিল আসান করে দিয়েছেন অভিনেত্রী সায়ন্তনী গুহঠাকুরতা এবং মডেল বরুণ স্যাগি। ডিজাইনার অভিষেক নাইয়ার লুকে তাঁদের কাছেই নিয়ে নিন রং-মিলন্তির পাঠ। লাল-কালো-সোনালির জমকালো প্যালেটে দু’জনকে সাজিয়ে তুলেছেন অভিষেক।  

টাঙ্গাইলের ধাঁচে হাতে বোনা পিওর তসর। লাল ব্লাউজের সঙ্গে লাল কল্কাপাড় বেজরঙা শাড়িতে ছোট ছোট বুটি। হাল্কা মেকআপ, লাল পাথর বসানো কস্টিউম জুয়েলারি সেট, মুক্তোর রিস্টলেট আর এক্কেবারে সাধারণ পনিটেলেও ভীষণ ঝলমলে সায়ন্তনী। রং মিলিয়ে লাল পিওর সিল্কের হ্যান্ড উওভেন কুর্তায় জমকালো বরুণও। তাঁর বেজ ধুতিতে সোনালি আড়িওয়ার্ক।

লালরঙা মালবেরি সিল্কের জ্যাকার্ড জামদানি শাড়ি, একরঙা লাল ব্লাউজে জরির কাজে নিমেষে নজরকাড়া সায়ন্তনী। তার পুরোটা জুড়ে সোনালি জরির ছোট ছোট বুটি, আঁচল আর পাড়ে সোনালি জরির কাজেই জবাফুলের মোটিফ। আর তার সঙ্গে? ছোট্ট টিপ, গলায় চোকার, কানে ঝুমকো দুল আর হাতে মুক্তোর বালা। ব্যস! লালে লাল বরুণও। হ্যান্ড উওভেন পিওর সিল্কের লাল আঙরাখায় এমব্রয়ডারি আড়ি কাজের পাড়। সঙ্গে লাল এমব্রয়ডারি করা বেজ গোল্ড ধুতি। সে-ই বা কম চোখ টানবে নাকি!

হাতে বোনা তসরের কালো কামিজ। তাতে সুতোর টানে ফুটিয়ে তোলা জারদৌসী ও টিক্কি ওয়ার্ক। সামনেটায় প্যাচওয়ার্ক করে অ্যাপ্লিকের কাজ। সঙ্গে জামদানি কাজ করা টুকটুকে লাল সিল্কের ধুতির অন্যরকম ড্রেপিংয়ের যুগলবন্দিতে সায়ন্তনী যেন পলকে অনন্যা। একঢাল খোলা চুল, কানে বড়সড় ড্যাঙ্গলার্স এবং হাতের আংটিতেই বাজিমাত। বরুণও ঝকমকে তসরের বাবু স্টাইল কালো কুর্তায়। তাতে হ্যান্ড এমব্রয়ডারির কাজ। সঙ্গে তসর কালারের রেশম আর জরির কাজ ও কারদানা ওয়ার্ক করা ধুতি।

কেউ উল্টেপাল্টে নিতে পারেন রঙের মিলমিশ। লালপাড় সাদা শাড়ির সঙ্গে দিব্যি ভাব জমতে পারে লাল পাঞ্জাবির গায়ে ঠাসা সাদা এমব্রয়ডারির। কিংবা হতে পারে এক্কেবারে একই রকম। ঘন কালো জারদৌসি করা পাঞ্জাবি এবং মেরুন ধুতি মাঞ্জা দিচ্ছে দেদার, তার বিশেষ মানুষটির কালো কুর্তাও, সঙ্গে ধুতি। বিয়েবাড়ি হোক আর বন্ধুর গৃহপ্রবেশ, জুটিতে চমকে দিতে কতক্ষণ!

তার পরে এ বলে আমায় দেখ, ও বলে আমায়! আসলে তো ততক্ষণে দু’জনেই মিলেমিশে এক! সাজের রঙে রং মিলেছে দু’টি মনের। বাকিটা অন্দর কী বাত!

মডেল- সায়ন্তনী গুহ ঠাকুরতা, বরুণ স্যাগি

পোশাক- অভিষেক নাইয়া

মেকআপ- ভূমি দাস

হেয়ার- ঝলসা দে

গয়না- তাহির

ছবি ও স্টুডিও- আবীর রিঙ্কু হালদার

লোকেশন- দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা

ভাবনা, পরিকল্পনা ও প্রয়োগ- শ্যামশ্রী সাহা

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া