বুধবার ১৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইউটিউব দেখে শিখেছি জাল নোট তৈরি! ধৃতের কথা শুনে চোখ ছানাবড়া পুলিশের

দেবস্মিতা | ০৮ নভেম্বর ২০২৪ ০৩ : ৪২Debosmita Mondal

আজকাল ওয়েবডেস্ক: ৫০০ টাকার নোট দেখতে একদম হুবহু এক। দেখলে বোঝার উপায় নেই কোনটা আসল, কোনটা নকল। সেই জাল নোট তৈরির র‍্যাকেট এবার ধরল পুলিশ। পেশায় তারা মিনারেল ওয়াটারের বিজ্ঞাপন ছাপত। আর লুকিয়ে চলত এসব কাজ। জানা গিয়েছে, ৩০ হাজার টাকার ডামি নোট উদ্ধার হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। 

 

 

সোনভদ্র জেলায় জাল নোট তৈরির র‌্যাকেট চালানোর জন্য গ্রেফতার করা হয়েছে দুইজনকে। দুইজনের নাম সতীশ রাই এবং প্রমোদ মিশ্র। পুলিশ জানিয়েছে, কম্পিউটার প্রিন্টারে ১০ টাকার স্ট্যাম্প পেপারে ৫০০ টাকার জাল নোট ছাপত এই দুষ্কৃতীরা। জেরায় তারা স্বীকার করেছে স্ট্যাম্প পেপার কেনা হয়েছিল মির্জাপুর থেকে। 

 

 

ঠিক কী ভাবে ধরা গিয়েছিল এই জাল নোটের র‍্যাকেটকে? পুলিশ জানিয়েছে, ধৃতেরা সেখানকার রামগড় বাজারে ১০ হাজার টাকা দিয়ে জিনিস কিনতে এসেছিল। টাকায় সমস্ত ক্রমিক সংখ্যা একই ছিল। তা দেখেই সন্দেহ দানা বাঁধে পুলিশের। গ্রেপ্তার করা হয় তাদের। 

 

 

সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার কালু সিং জানিয়েছেন, ৫০০ টাকার মোট ২০ টা জাল নোট উদ্ধার হয়েছে। নোট দেখতে একেবারেই আসল নোটের মত ছিল। কিছুই বোঝার উপায় নেই। খুঁটিয়ে নোটের নম্বর না দেখলে কিছু ধরার জায়গা নেই। 

 

 

 

সূত্রের খবর, অভিযুক্তদের পেশা ছিল মিনারেল ওয়াটারের বিজ্ঞাপন ছাপানো। আর আড়ালে চলত এই দু'নম্বরি ব্যবসা। পুলিশি জেরায় তারা জানিয়েছে, তারা এই জাল নোট বানানো ইউটিউব দেখে শিখেছে। 

 

 

 

শুধু জাল নোটই নয়, এ ছাড়াও, পুলিশ অভিযুক্তদের কাছ থেকে একটি অল্টো গাড়ি, নোট ছাপার জন্য ব্যবহৃত যন্ত্রপাতি, একটি ল্যাপটপ, একটি প্রিন্টার এবং ২৭টি স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করেছে। এই সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশের পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া