শুক্রবার ১৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | রোজ সকালে বালিশে গুচ্ছ গুচ্ছ চুল? এই সব অভ্যাস না বদলালে অকালেই পড়বে টাক

Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৮ নভেম্বর ২০২৪ ২৩ : ২২Soma Majumder

আজকাল ওয়েবডেস্ক: আজকাল সারা বছর ধরে চুল পড়ার সমস্যায় নাজেহাল কম-বেশি সকলেই। নেপথ্যে মানসিক চাপ, খাওয়াদাওয়ার অনিয়ম, রাসায়নিকের ব্যবহার, দূষণের বাড়বাড়ন্ত সহ বিভিন্ন কারণ। সারা দিনে ৫০-১০০টা চুল পড়া স্বাভাবিক। কিন্তু তার বেশি হলেই চিন্তার ভাঁজ পড়ে কপালে। বিশেষ করে ঘুম থেকে উঠে বালিশে গুচ্ছ গুচ্ছ চুল পড়ে থাকতে দেখলে মন খারাপ হওয়াই স্বাভাবিক।

চুল পড়া রুখতে কেউ ভরসা রাখেন নামী দামি প্রসাধনীতে, কেউ আবার ঘরোয়া টোটকায়। তবে রোজকার কয়েকটি অভ্যাস না বদলালে সব চেষ্টাই হতে পারে বৃথা। এমনকী অনেকে রাতে ঘুমোতে যাওয়ার সময়ও এমন বেশ কিছু ভুল করে বসেন, যার জেরে চুল পড়ার সমস্যা বাড়ে। তখন হাজার যত্ন করেও অকালে চুলের ফাঁক দিয়ে উঁকি মারতে পারে টাক।

আজকাল অফিস বা কাজের জায়গা থেকে ফিরে সন্ধেয় স্নান করার অভ্যাস রয়েছে অনেকের। এরপর ভিজে চুলে নিয়ে ঘুমিয়েও পড়েন। আর এই সব অভ্যাসই চুলের দফারফা হয়ে যায়। আসলে ভিজে চুলে ঘুমোলে চুল গোড়া থেকে নরম হয়ে যায়। এছাড়াও চুলে জট পড়ে, চুলে ঘাম জমে দুর্গন্ধও বের হয়। ঘষে ঘষে মুছলেও চুল উঠতে পারে।

বেশিরভাগ মহিলাই রাতে ঘুমোতে যাওয়ার আগে চুল বেঁধে ঘুমোতে যান। এতে জট পড়ার সম্ভাবনা কমে যায় ঠিকই, তবে অত্যধিক শক্ত করে চুল বাঁধা উচিত নয়। এতে চুল পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

অনেকেরই স্নানের পর চুল আঁচড়ানোর অভ্যাস রয়েছে। কিন্তু ভিজে অবস্থায় চুলের গোড়া আলগা থাকে। ফলে চুল পড়ার সমস্যা বাড়ে। একইসঙ্গে জোরে জোরে আঁচড়ালেও চুল পড়ার সমস্য বাড়ে। চুল পড়া রুখতে মোটা চিরুনি ব্যবহার করতে পারেন। এতে জট পরলে চুল ছিঁড়বে না।
বালিশের সঠিক কভার ব্যবহার না করলেও চুল পড়তে পারে। সেক্ষেত্রে সুতির বালিশের কভার ব্যবহার না করে স্লিকের কভার ব্যবহার করুন। স্যাটিনের কভারও ব্যবহার করতে পারেন। এতে চুলের স্বাস্থ্য ভালো থাকবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া