বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Tirthankar Das | ০৮ নভেম্বর ২০২৪ ১৮ : ৫৯Tirthankar
তীর্থঙ্কর দাস: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোয়ায় 'ডে অ্যাট সি ' অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 'আইএনএস বিক্রান্তে' সফরও করেন তিনি। সফর করার সময় বেশ কয়েকটি নৌ অপারেশন দেখলেন নিজের চোখে। মিগ ২৯-কে টেক অফ ও ল্যান্ডিং, যুদ্ধ জাহাজ থেকে বিশাল ফায়ারিং ড্রিল এবং সাবমেরিন অপারেশনের মতন একাধিক নৌ অপারেশন প্রত্যক্ষ করলেন দ্রৌপদী মুর্মু।
৭ নভেম্বর রাষ্ট্রপতি তাঁর সফর চলাকালীন ভারতীয় নৌবাহিনীর আধিকারিক এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। ভারতীয় নৌ-বাহিনীর সমস্ত বিভাগে রাষ্ট্রপতির বক্তৃতা সম্প্রচারিত হয় যেখানে তিনি বলেন, 'ভারত একটি সমৃদ্ধ সামুদ্রিক ইতিহাসের অধিকারী। যা বহু বছর পুরনো। ৭৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা সহ ভারতের সামুদ্রিক ভূগোল বহু অর্থনৈতিক সুযোগ এবং কৌশলগত প্রভাবে সম্ভাবনা নিয়ে আসে। আমাদের একটি বিশেষ সামুদ্রিক ক্ষমতা এবং দক্ষতা রয়েছে যা আমাদের আরও পরিণত হওয়ায় কাজে লাগবে।'
আইএনএস বিক্রান্তকে নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা এবং ভারতের দ্বিতীয় পারমাণবিক শক্ত চালিত ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন 'আইএনএস অরিহান্ত' কমিশনিং ভারতের সামুদ্রিক শক্তিতে একটি উল্লেখযোগ্য জায়গা অর্জন করেছে। নৌবাহিনীতে নারীদের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন রাষ্ট্রপতি। ভারতীয় নৌবাহিনী তার প্রথম মহিলা কমান্ডিং অফিসারকে যুদ্ধজাহাজে নিয়োগ করেছে এবং যুদ্ধবিমান চালানোর জন্য নারীদের নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ভারতীয় নৌ বাহিনী তাদের মহিলা হেলিকপ্টার পাইলটকেও পেয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?