শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Soma Majumdar | | Editor: শ্যামশ্রী সাহা ০৭ নভেম্বর ২০২৪ ২৩ : ২৬Soma Majumder
আজকাল ওয়েবডেস্ক: সারা দিন চলে ছোটাছুটি, টিভি-মোবাইলে পছন্দের কার্টুন-গেম খেলার আবদার। আর পড়তে বসলেই যত বাহানা! এটা চাই, ওটা চাই-কত্ত কী! কিছুতেই মন বসে না পড়ার বইয়ে। ঘরে ঘরে খুদেকে নিয়ে এই ধরনের সমস্যায় ভোগেন অভিভাবকেরা। কিন্তু পড়াশোনার সময় যে মনসংযোগ থাকা খুব দরকার। নাহলে স্কুল থেকে আসতে শুরু করবে অভিযোগের পাহাড়। সেক্ষেত্রে কয়েকটি কৌশল অবলম্বন করলেই সন্তানের একাগ্রতা বাড়াতে পারেন।
পড়াশোনার জন্য এমন চেয়ার এবং টেবিল ব্যবহার করুন যাতে শিশুর বসতে কোনও রকম অসুবিধা না হয়। ফোন, ট্যাবলেট এবং ল্যাপটপের মতো বৈদ্যুতিন যন্ত্র পড়াশোনার সময় বন্ধ রাখার চেষ্টা করুন। প্রয়োজনে মা-বাবাও এই ধরনের যন্ত্র ব্যবহার করবেন না।
পড়তে বসার আগেই সন্তানকে কী কী পড়াবেন ঠিক করে নিন। আগে থেকে ভাবনাচিন্তা করা থাকলে অযথা নষ্ট হবে না। শিশুর সবচেয়ে পছন্দের বিষয় নিয়ে পড়া শুরু করতে পারেন। এতে পড়াশোনায় এনার্জি থাকবে।
সন্তানের পড়াশোনার জন্য সবসময় একটি নিরিবিলি জায়গা বেছে নিতে হবে। মনসংযোগ আনার জন্য শান্ত, নিরাবিলি জায়গা সবচেয়ে ভাল। সম্ভব হলে প্রাকৃতিক আলো আসে এরকম জায়গায় বসে শিশুকে পড়াশোনা করাতে পারেন।
একটানা পড়াশোনা করতে কারওরই ভাল লাগে না। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে পড়াশোনা ঠিকভাবে হয়ও না। তাই পড়ার ফাঁকে শিশুকে মাঝে মাঝে বিরতি দিন। প্রতি ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পর পাঁচ থেকে ১০ মিনিটের বিরতি নিলে শিশুর একঘেয়েমি আসবে না।
শিশুর যাতে পর্যাপ্ত ঘুম হয় সেদিকেও নজর দিতে হবে। শরীরে এনার্জি আসে এমন স্বাস্থ্যকর এবং সুষম খাবার খাওয়াতে হবে। নিয়মিত শরীরচর্চা করলে মনোযোগ এবং একাগ্রতা বাড়বে।
শিশুকে নিয়ে ইতিবাচক থাকুন। কোনও বিষয় বুঝতে সমস্যা হলে শিশুর শিক্ষক, সহপাঠী বা গৃহশিক্ষকের কাছ থেকে সাহায্য চাইতে যেন ভয় না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?